
রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দিবাগত রাতে দামপাড়া বাস কাউন্টারের কাছাকাছি সড়কে পুলিশ লাইনে অদূরে এ ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান চরচাকে বলেন, “গতকাল গভীর রাতে দামপাড়া বাস কাউন্টারের কাছাকাছি সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই যুবক মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়।”
ওসি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখছে।

রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দারাইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি আবাসিক বাড়িতে আগুনের সূত্রপাত হয়।