
চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।
চরচা ডেস্ক

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২০মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুত ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
এরআগে গত ১৭ নভেম্বর ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষে প্রথমবারের মতো রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুত সরবরাহ শুরু হয়। প্রথম দফায় কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে প্রায় সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ওই দফায় সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০মিনিটে গ্রিডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের (এফজিসি) সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতির পর দ্বিতীয় দফায় আবারও গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি বিবেচনায় গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

চট্টগ্রামে পুলিশ কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করা হয়েছে।

আশুলিয়ায় ২৫ পোশাক কারখানা বন্ধ
আশুলিয়ায় অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও চারটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মোহাম্মদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দারাইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি আবাসিক বাড়িতে আগুনের সূত্রপাত হয়।