বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট
রাজধানীর ৯টি স্থানে গতকাল বিকেল থেকে রাত ১১টা নাগাদ ককটেল বিস্ফোরণ এবং দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে।

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকা

গুলশানে ককটেল বিস্ফোরণের মামলায় আরও চার আসামি কারাগারে
এর আগে গত বুধবার এ মামলায় দুই আসামিকে সাত দিনের রিমান্ডে পাঠানো হয়। গত মঙ্গলবার সাতজন, রোববার নয়জন এবং সোমবার আরও নয়জনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান আদালত। গত শনিবার এই মামলায় ২৪ জনকে রিমান্ডে পাঠায় আদালত।

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার আরো ৯ আসামি কারাগারে
এর আগে গতকাল শনিবার একই ঘটনায় ২৪ আসামিকে ১০ দিনের রিমান্ডে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এসব আদেশ দেন।

হরমুজ প্রণালিতে সৌদির জাহাজে হামলা, নিহত ২
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাহাজটিতে থাকা অন্তত দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

মাদারীপুরে মসজিদের তালাবদ্ধ কক্ষে বোমা বিস্ফোরণ
মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদে ইমামের তালাবদ্ধ কক্ষে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ঘরের টিনের বেড়া উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাশিয়ার গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে বাংলাদেশি কর্মী নিহত, আহত ৩৫
রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণের পর আগুনে লেগে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩৫ জন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন এবং একজন এখনো নিখোঁজ রয়েছেন।

বরিশালে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে বিস্ফোরণ: দগ্ধ ৩ জনকে আনা হলো বার্ন ইনস্টিটিউটে
বরিশালের বাকেরগঞ্জে ঘরের পাশে রাখা বালুভর্তি একটি বস্তায় হঠাৎ বিস্ফোরণে দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪
বেলুচিস্তানের খনি ও খনিজ উন্নয়নমন্ত্রী শোয়েব নওশেরওয়ানি রয়টার্সকে জানান, বিস্ফোরণের সময় ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিল।

দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা নেই: সিটিটিসি প্রধান
সিটিটিসি ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেছেন, উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য ও নিজস্ব ডেটাবেজের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: স্বামী ও ভাগ্নির পর বাঁচানো গেল না ফাহিমাকেও
রাজধানীর ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মোছা. ফাহিমা (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে এই ঘটনায় দগ্ধ সকলেই মারা গেলেন।

মতিঝিলে মেট্রোরেলের নিচে ককটেল বিস্ফোরণ, কলেজ শিক্ষক আহত
আহতের বন্ধু শামসুল হক জানান, বিকেলে রাজধানী মার্কেট থেকে কেনাকাটা শেষে তারা আরামবাগের বাসার সামনে যাচ্ছিলেন। এ সময় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে কে বা কারা ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায়। এতে মিরাজের বাম চোখে আঘাত লাগে।

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
রাজধানীর ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

মিরপুরে আতশবাজির বিস্ফোরণে দগ্ধ ৪ যুবক
আহতদের হাসপাতালে নিয়ে আসা মো. আরাফাত জানান, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে সিটি ক্লাব এলাকায় আতশবাজি ফোটানো হচ্ছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে আগুনে চারজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, আহত ১০
রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে অন্তত ১০ আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে মো. আরিফুল (৩৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

ব্যাংককে বারে আগুন
ব্যাংককের একটি জনপ্রিয় বারে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরও ২২ জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, স্টেজের সামনে বিকট বিস্ফোরণের পর পুরো বার মুহূর্তেই কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্টের হোটেলের কাছে বিস্ফোরণ, আহত ১৮
সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণ এমন এক সময়ে হলো যখন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দেশটি সফর করছেন। যে হোটেলে ফরাসি প্রেসিডেন্টের অবস্থান করার কথা তার খুব কাছেই এই বিস্ফোরণ হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।


