
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো পরিকল্পিত বলে মনে করছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মো. আকতার হোসেন।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, “জনগণকে আতঙ্কিত করতে রাজধানীতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। এগুলো পরিকল্পিতভাবে ঘটানো। এসব ঘটনায় পেট্রোল পাম্পগুলো নজরদারিতে রাখা হবে।”
আকতার হোসেন বলেন, “ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে পুলিশ। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গ সংগঠনের সদস্যও রয়েছেন।”
ডিএমপির এই কর্মকর্তা বলেন, “সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতা চালানো ও আতঙ্ক ছড়ানোর বিষয়টি স্পষ্ট হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।”
জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে আতঙ্ক কমাতে রাজধানীতে পুলিশের মোবাইল টিম ও পিকেট ডিউটি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ককটেল তৈরির উপাদান কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে, জানতে চাইলে আকতার হোসেন বলেন, “এর আগেও ককটেল তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্যসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ডিবি। নাশকতার কাজে ব্যবহারের জন্য পেট্রোল পাম্প বা অন্য কোনো উৎস থেকে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, সেটিও নজরদারিতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কারা এসব পদার্থ সংগ্রহ করছে, তা শনাক্তে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।”

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন