
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে দেশবাসীর প্রতি এ অনুরোধ জানায় ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ফিরোজের শ্রীময়ী রীতা রানী নামে এক নারীকে মারধরের অভিযোগ সংবলিত একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস.এম. জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেছেন যে, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।
এতে আরও বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের সাতটি থানায় এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তাছাড়া শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এ বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন–এমন তথ্যও পাওয়া যায়নি।
ডিএমপি বলেছে, ছড়িয়ে পড়া ছবিটির সত্যতা, অভিযোগের বিষয় এবং ওই নারীর পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। তবে এখনো তার প্রকৃত পরিচয় ও ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।
সেই সঙ্গে শ্রীময়ী রিতা রানীকে চেনেন অথবা তার পরিচয়, অবস্থান কিংবা কথিত ঘটনার বিষয়ে নির্ভরযোগ্য তথ্য জানেন–এমন কাউকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অথবা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
তাছাড়া কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।