Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৮: ২৯
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে
রিমান্ডের প্রতীকী ছবি। ছবি: চরচা

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় তিন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মো. আরিফ রেজা রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন- মো. আকাশ আহম্মেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।

গত ১০ অক্টোবর রাত ১টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্টPolice (1)

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম গত রোববার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।

আজ শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মনির হোসাইন সুমনসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

বিষয়: প্রধানমন্ত্রীককটেলআসামিবিস্ফোরণরিমান্ডতারেক রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘এখনও অলিগলিকে নিরাপদ করতে পারে নাই সরকার, এটা সত্যি’

  • ২

    রিয়াদ ও দাম্মামে বিমানের সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

  • ৩

    ‘স্বপ্নজাল’ সিনেমায় সানির ‘আমারে উড়াইয়া দিও’ কীভাবে গেল?

  • ৪

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

  • ৫

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

সম্পর্কিত
  • দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

  • ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।

  • রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

    রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

    কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার পুরো দল কেন্দ্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এবং ক্ষমতার পালাবদল ঘটাতে দেশে বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি।

  • সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

    সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

    ২১ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ, আলেক্সান্দার জভেরেভ ও টেলর ফ্রিটজের অংশ নেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার নাম প্রত্যাহার করে নেন।