Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৯: ০৮
রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি
বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি। ছবি: এএনআই

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার দল ক্ষমতায় যাওয়ার জন্য ‘বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা’ করছেন বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টি-বিজেপি।

Advertisement

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি এ কথা বলেন। খবর দ্য ইকোনমিক টাইমসের।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় প্রদীপ ভান্ডারি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরার বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে মন্তব্যকে রাহুল গান্ধীর ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে তুলে ধরেন। যেখানে নেহা বোরা বলেছেন, বাংলাদেশের তরুণদের নেতৃত্বাধীন আন্দোলন তাদের অনুপ্রাণিত করেছে।

বিজেপির এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কংগ্রেস বা নেহার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহালColombian FM Omar Bula and Israeli FM Gideon Saar during the opening of Colombia's embassy in Jerusalem, October 14, 2026-Reuters

প্রদীপ ভান্ডারি অভিযোগ করে বলেন, “এক সাক্ষাৎকারে নেহা বোরা বলেছেন, বাংলাদেশের আন্দোলন তাকে অনুপ্রাণিত করেছে এবং বাংলাদেশে যা ঘটেছে, ভারতেও তা হওয়া উচিত। এগুলো নেহা বোরার কথা, কিন্তু রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গি।”

ভান্ডারি অভিযোগ করেন, তারা ভারতে বাংলাদেশের মতো জেন-জি আন্দোলন গড়ে তুলতে চান। তাদের লক্ষ্য ‘ক্ষমতার পালাবদল’।

বিজেপির মুখপাত্র আরও দাবি করেন, নেহা বোরার মন্তব্য এবং রাহুল গান্ধীর সাম্প্রতিক প্রতিবাদ মিছিলে তার উপস্থিতি প্রমাণ করে, কংগ্রেস নেতাদের লক্ষ্য কেন্দ্রে দলটিকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করা। এ উদ্দেশ্যে তিনি তার পুরো দলকে নিয়ে একটি ষড়যন্ত্র করছেন।

প্রদীপ বলেন, “এটি রাজনৈতিক প্রতিরোধ নয়, বরং নৈরাজ্যকর মিছিল ও বিদ্রোহ। তাদের লক্ষ্য ক্ষমতার পালাবদল।”

বিষয়: আন্দোলনভারতবিজেপিরাহুল গান্ধীবাংলাদেশজেন জি
Advertisement
সর্বশেষ
  • ১

    ইউনূস থেকে বাঁধন—বিদেশেও কেন রাজনৈতিক হেনস্তা?

  • ২

    চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

  • ৩

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

  • ৪

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

  • ৫

    যে বাজারে ১ কেজি চাল ৫০ পয়সা, ১ টাকায় মিলছে ১২টি ডিম!

সম্পর্কিত
  • এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    এনসিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

    চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সহ দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯২

    দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯২টি শিশু।

  • দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

  • ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।