Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭: ৫৫
জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল
জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস উদ্বোধনের সময় ফিতা কাটছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা। পাশে দাঁড়িয়ে আছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। ১৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

জেরুজালেমে দূতাবাস খুলেছে কলম্বিয়া। এর মধ্য দিয়ে শহরটিতে দূতাবাস স্থাপনকারী দশম সরকার হলো দেশটি। এর মাধ্যমে নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা তার পূর্বসূরির ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত উল্টে দিয়েছেন।

Advertisement

বেশির ভাগ দেশ ইসরায়েলে তাদের দূতাবাস তেল আবিবে রাখে। ইসরায়েল জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। অন্যদিকে, ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে চায়। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি হলো এই শহরের মর্যাদা।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচক ছিলেন। পেত্রো ইসরায়েলে কয়লা রপ্তানিও বন্ধ করে দেন।

Advertisement
Advertisement
Advertisement

পেত্রো তেল আবিবে কলম্বিয়ার দূতাবাস বন্ধ করে দেন এবং দেশটির রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেন। ইসরায়েল এ পদক্ষেপকে ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দিয়েছিল এবং বলেছিল, এর মাধ্যমে হামাস যোদ্ধাদের পুরস্কৃত করা হয়েছে।

ডানপন্থী দে লা এসপ্রিয়েলা গত আগস্টে প্রেসিডেন্ট হন।

গত মঙ্গলবার পেত্রোর আমলে বাতিল করা মুক্ত বাণিজ্য চুক্তিটি পুনর্বহাল করা হয়। পরদিন বুধবার জেরুজালেমে দূতাবাস খুলেছে কলম্বিয়া।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার বলেন, “জেরুজালেমে দূতাবাস খোলার অর্থ শুধু এই সরল রাজনৈতিক বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া নয় যে, জেরুজালেম ইসরায়েলের রাজধানী। এর অর্থ এমন একটি ঐতিহাসিক সত্যকে স্বীকার করাও, যা কোনো সৎ মানুষ অস্বীকার করতে পারেন না।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফরIsraeli PM Netanyahu addresses the 81st General Assembly at UN headquarters, September 24, 2026–Reuters

দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওমর বুলা বলেন, “আজ আমরা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে একটি বাস্তব পদক্ষেপ নিচ্ছি। এ সম্পর্ক কখনোই ছিন্ন হওয়া উচিত ছিল না। ইসরায়েল একটি কৌশলগত অংশীদার। সব সময়ই তা ছিল, আর এখন থেকে এই অংশীদারত্ব আরও শক্তিশালী হবে।”

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সার ও বুলার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হবে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকে রাজনৈতিক সংলাপ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের নতুন সুযোগ নিয়ে আলোচনা হবে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করার পর থেকে বিভিন্ন দেশও সেখানে দূতাবাস সরিয়ে নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, প্যারাগুয়ে ও সোমালিল্যান্ড।

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ দূতাবাস খোলার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা একে এমন একটি পদক্ষেপ হিসেবে দেখছি, যা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক বৈধতার প্রতিফলন ঘটানো প্রস্তাবগুলোকে উপেক্ষা করে এবং পবিত্র নগরীর বিশেষ আইনি ও ঐতিহাসিক মর্যাদা লঙ্ঘন করে।”

বিষয়: কলম্বিয়াইসরায়েলজেরুজালেমদূতাবাসবাণিজ্যচুক্তিবেনইয়ামিন নেতানিয়াহুতেল আবিবফিলিস্তিনহামাসযুক্তরাষ্ট্র
Advertisement
সর্বশেষ
  • ১

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

  • ২

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

  • ৩

    রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

  • ৪

    সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

  • ৫

    পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সম্পর্কিত
  • দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার

    মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

  • ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির রাখবে, আশা প্রতিমন্ত্রীর

    গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত বন্ধুত্বের নজির স্থাপন করবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ বৃহস্পতিবার রাজশাহীর বিভিন্ন নদ-নদী ও পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশার কথা বলেন।

  • রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

    রাহুল গান্ধী ভারতে বাংলাদেশের মতো ‘নৈরাজ্য’ চাইছেন: বিজেপি

    কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার পুরো দল কেন্দ্রীয় ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে এবং ক্ষমতার পালাবদল ঘটাতে দেশে বাংলাদেশের মতো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি।

  • সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

    সৌদি আরবে সিক্স কিংস স্ল্যাম টেনিস টুর্নামেন্ট স্থগিত, পিছিয়ে দেওয়া হতে পারে এশিয়ান কাপও

    ২১ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় কার্লোস আলকারাজ, নোভাক জোকোভিচ, আলেক্সান্দার জভেরেভ ও টেলর ফ্রিটজের অংশ নেওয়ার কথা ছিল। তবে চোটের কারণে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার নাম প্রত্যাহার করে নেন।