Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ সেপ্টেম্বর, ২০২৬
২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৭
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফর
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘের সদর দপ্তর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। ২৪ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবি সফর করে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর দপ্তর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি মাসে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের এক প্রতিবেদনের পর এই সফরের খবর এল। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের প্রায় দেড় সপ্তাহ আগে প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করে বলেছিলেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর পরিকল্পনা করছে। তবে ওই সতর্কবার্তা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা বা সামরিক বাহিনীর কাছে পৌঁছায়নি বলে হারেৎজ জানিয়েছিল।

নেতানিয়াহু ওই প্রতিবেদন অস্বীকার করেছেন এবং সংবাদপত্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এদিকে তিনি কঠিন পুনর্নির্বাচন প্রচারের মুখোমুখি। বিরোধী নেতারা অভিযোগ করেছেন, হামাসের ৭ অক্টোবরের হামলার আগে যে নিরাপত্তাগত ব্যর্থতাগুলো ঘটেছিল, তার দায় প্রধানমন্ত্রীরও রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

হারেৎজের প্রতিবেদন নিয়ে সংযুক্ত আরব আমিরাত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে দেশটি জানিয়েছে, ২০২০ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে ইউএই ও ইসরায়েলের মধ্যে ‘খোলামেলা ও সরাসরি যোগাযোগের ব্যবস্থা’ বজায় রয়েছে। ইউএইর একটি সূত্র এর আগে রয়টার্সকে জানিয়েছিল, নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দেশটি বিভিন্ন দেশের সঙ্গে ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের’ মাধ্যমে আলোচনা করে, তবে ‘জাতীয় নেতাদের পর্যায়ে’ নয়।

গাজা নিয়ে নেতানিয়াহু ও হামাসের সঙ্গে ট্রাম্পের দূতের আলোচনায় কী হলো? President Donald Trump listens Jared Kushner speaks, Washington, DC, February 19, 2026–Reuters

এর আগে নেতানিয়াহুর দপ্তর চলতি বছরের মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী ‘গোপনে’ উপসাগরীয় দেশটি সফর করে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বলে জানানোর পর, ইউএইর প্রেসিডেন্টের দপ্তর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার খবর অস্বীকার করেছিল।

ওই বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র তখন জানিয়েছিল, ২৬ মার্চ আবুধাবির আল আইন শহরে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের বৈঠক হয়। আল আইন একটি মরুদ্যান শহর। ওমানের সীমান্তের কাছে শহরটির অবস্থান।

ইরানের সঙ্গে যুদ্ধের সময় হামলার শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইউএই ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক আঞ্চলিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে ইউএইকে একটি কৌশলগত হাতিয়ার এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের একটি অনন্য চ্যানেল দিয়েছে।

বিষয়: প্রেসিডেন্টআবুধাবিপ্রতিবেদনআরব আমিরাতইসরায়েলবেনিয়ামিন নেতানিয়াহু
সর্বশেষ
  • ১

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • ২

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

  • ৩

    ব্যাংককে বন্যার কারণে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ

  • ৪

    সুদের হারের ধাক্কা এবার কীভাবে সামলাবে আবাসন খাত?

  • ৫

    গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

সম্পর্কিত
  • বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িং চুক্তির পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    বোয়িংয়ের কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির পেছনে কোনো রাজনৈতিক বা অন্য কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। বাংলাদেশকে একটি আঞ্চলিক ‘এভিয়েশন হাব’-এ পরিণত করার লক্ষ্যেই প্রয়োজন অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লে

  • ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ইয়াবাসহ গ্রেপ্তার পুলিশ সদস্য রিমান্ডে

    ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় মাদক ধ্বংস শাখার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের থেকে এক হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেপ্তার সেই পুলিশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

  • গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

    গুণী শিক্ষক সম্মাননার পরিধি বাড়ানো হচ্ছে: মাহ্দী আমিন

    চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার

  • কক্সবাজারে অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    কক্সবাজারে অপহরণের ৪ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

    জিসানকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে খুটাখালী কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।