Advertisement

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম। ফাইল ছবি

রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম চরচাকে বলেন, “আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তার আজিজুল ইসলামের বয়স ৩৩ বছর। তার বাড়ি যশোরের কেশবপুরে। আজিজুলের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।”

ডিএমপির গোয়েন্দা বিভাগের এই অতিরিক্ত কমিশনার আরও বলেন, “আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ আসনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এর আগে আজিজুল ইসলাম কেশবপুর উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।”

Advertisement