Advertisement

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল দেশি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল দেশি প্রতিষ্ঠান
সিসিটি ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।। ছবি: চরচা

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাসের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে দেশি প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

Advertisement

আজ সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।

Advertisement

বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম চরচাকে জানান, ২৪ নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি অপারেটিং শুরু করবে।

চারটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত সীমিত দরপত্রে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দর জমা দেয় প্রতিষ্ঠানটি। এর পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার থেকে ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে সিসিটির অপারেটর নিয়োগের অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

আজ সোমবার জারি করা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সিসিটি এলাকায় কন্টেইনার ও কন্টেইনারজাত পণ্য হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য সর্বনিম্ন দরদাতা এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ছয় মাসের জন্য অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর সিসিটি পরিচালনায় সাইফ পাওয়ারটেক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়। সরকারের পক্ষ থেকে সিসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার বিষয়ে বলা হয়। তবে অপারেটর পরিবর্তনের প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সাইফ পাওয়ারটেককে আরও তিন সপ্তাহ টার্মিনাল পরিচালনার সুযোগ দেয় বন্দর কর্তৃপক্ষ।

পরবর্তীতে বিদেশি অপারেটর নিয়োগের মধ্যবর্তী সময়ে সিসিটি পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান নিয়োগ দিতে বন্দরের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে নিয়োগ দেওয়া হলো।