
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আজ শুক্রবার একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এই হামলার পেছনের মূল উদ্দেশ্য কী এবং এর সাথে অন্য কেউ জড়িত ছিল কি না, তা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে।

লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ তার মা ও ছোট বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক বোনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

নিখোঁজ জেলে অজি উল্যাহর ভাই জাকির হোসেন বলেন, ভাইয়ের উপার্জনেই পুরো পরিবার চলত। এখন ঘরে আয় নেই, খোঁজও নেই। নিখোঁজ হওয়ার পর থেকে যেন সবকিছু থমকে গেছে।

মাহদী আমিন বলেছেন, আসন্ন নির্বাচনে পর্যবেক্ষকের নামে কিছু প্রতিষ্ঠানের সঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা রয়েছে। পর্যবেক্ষক নিয়োগে নানাবিধ অসংগতি আছে।

লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন আদালত রোডে জাল ভোটের সিল তৈরির অভিযোগে সোহেল রানা নামে এক প্রিন্টিং প্রেস মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তাকে আটক করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার ঘটনায় ৭ বছর বয়সী ছোট মেয়ে আয়েশার পর এবার মৃত্যুর কাছে হার মানল বড় মেয়ে স্মৃতি আক্তার (১৮)।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং এ ধরনের ঘটনার পেছনে থাকা প্রশাসনিক ব্যর্থতার বিষয়গুলোও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলে আহ্বান জানিয়েছে আসক।

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার ৭ বছর বয়সী মেয়ে নিহত হয়। এ ছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় নিচতলার গোডাউনে থাকা বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।