
বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু
লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
চরচা ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের এক নেতাকে লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ককে আটক করেছে পুলিশ। এ ছাড়া, যুবলীগের নেতাকেও উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এ তথ্য জানান।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি যুবলীগের রামগতি উপজেলা শাখার আহ্বায়ক ছিলেন।
অন্যদিকে আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ছাত্রদলের লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি লক্ষ্মীপুরের ঝুমুর মোড় থেকে ইকোনো বাসের এক যাত্রীকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সদর উপজেলার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে হেলালকে উদ্ধার করা হয়। এ সময় জামালকে আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিরা পালিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটক জামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু
লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

‘দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর অভিযোগের ব্যাখ্যা চায় মামুনুল হকের দল
‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ শিশু।

বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বরিশালের বানারীপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে সাইমন বেপারী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।