ছাত্রদল

ছাত্রদলের নতুন কমিটি: শেষ মুহূর্তে হিসাব-নিকাশ বদলে গেল কেন?
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে সামনে আনা হবে, নাকি দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হবে- এই প্রশ্নেই মূলত শেষ মুহূর্তে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে বিএনপি ও ছাত্রদলের একাধিক সূত্র জানিয়েছে।

ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।

পদ্মা নদীতে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার
স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের ৪ নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। সে সময় লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

কুষ্টিয়ায় সেতুর পিলারে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে নৌকার ধাক্কা লেগে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন ছাত্রদলের স্থানীয় নেতা রাকিবুজ্জামান রকি। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ছাত্রদলের কমিটি নিয়ে এত টানাপোড়েন কেন?
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনা আবারও সামনে এনেছে কমিটি গঠন নিয়ে সংগঠনটির পুরনো সংকট। সেই সংকট হলো পদ পাওয়া ও পদবঞ্চিতদের বিরোধ সংক্রান্ত। গত শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অশ্বদিয়া

ববিতে খেলার মাঠ তৈরিতে বিলম্ব, কাজের আগেই ‘প্রস্তুত’ চেক
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০ লাখ টাকা বরাদ্দের নতুন একটি খেলার মাঠ তৈরির কাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। ৪৫ দিনের চুক্তি অনুযায়ী জুলাইয়ের প্রথম সপ্তাহে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও এক-তৃতীয়াংশ কাজও সম্পন্ন হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পা

রাকসুর ভিপি ও জিএসের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মোস্তাক-আম্মারের প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা ছাত্রদল।

কেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে রাজনৈতিক বিভাজন?
রাজনৈতিক পরিচয় ও মতাদর্শকে ঘিরে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ নিয়ে উঠেছে প্রশ্ন। শিক্ষকদের একাংশ বলছেন, এতে মুক্তচিন্তা ও মতপ্রকাশের পরিবেশ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে

ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা যেকোনো সময়, আলোচনায় যারা
রাত তখন ১টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের বেশ কিছু নেতা-কর্মীর উপস্থিতি। অপেক্ষা একটাই—কখন ঘোষণা হবে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। টিএসসিতে থাকা নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ

রাঙামাটিতে সাংবাদিককে সাদাপোশাকে তুলে নেওয়ার অভিযোগ
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ফুটপাতে দোকান বসানো নিয়ে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১২
ফুটপাতে দোকান বসানো ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট এলাকায় যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন ঢাকা কলেজর ছ

আমরা প্রতিরোধ গড়লে, দশ মিনিটও দাঁড়াতে পারবা না: ছাত্রশিবির সভাপতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), সরকারি মাদ্রাসা-ই ঢাকা আলিয়া ও ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি নিজেদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র গণজমায়েত কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১২টার দিকে চাষাঢ়ার সরকারি তোলারাম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- ছাত্রদলকর্মী তুহিন, জাকারিয়া, অলক, তোফায়েল, আলামিন, তানজিম, রাসেল ও ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত

‘শিবির প্রতিরোধ গড়ে তুললে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’
ছাত্রশিবির প্রতিরোধ গড়ে তুললে ছাত্রদল ১০ মিনিটও দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আজ বুধবার তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে আয়োজিত গণজমায়েত কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি।

ববিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০
বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের জন্য দায়ী কারা? পাল্টাপাল্টি অভিযোগ
রাজধানীর বিভিন্ন এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। চলছে পাল্টাপাল্টি অভিযোগ।

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই কেন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ
দুই বছর আগে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও রাজপথে একই মিছিলে দেখা গিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের। এখন তারাই সংঘাতে জড়িয়েছে। কেন?

আপনার পতনের জন্য যুবদল-ছাত্রদলই যথেষ্ট হবে, প্রধানমন্ত্রীর উদ্দেশে শিবির সভাপতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ‘‘আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন, তাহলে সময়ের অপেক্ষা করেন।“ আজ মঙ্গলবার রাতে ছাত্রশিবিরের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সার

রাজধানীতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৫ ঢামেকে
রাজধানীর পৃথক চারটি স্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা–কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।



