Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চবিতে সহ-উপাচার্যকে ‘টিক্কা খান’ বলে ছাত্রদলের স্লোগান

চবি প্রতিনিধি

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪: ০৪
চবিতে সহ-উপাচার্যকে ‘টিক্কা খান’ বলে ছাত্রদলের স্লোগান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খানের উপস্থিতিকে কেন্দ্র করে ছাত্রদল অনুষ্ঠান বয়কট করেছে। তারা সেখানে হট্টগোলও করেছেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

Advertisement

আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ‘দালাল ভুয়া ভুয়া’,‘জাকাত লাগলে জাকাত নে, দায়িত্ব ছাইড়া দে’, ‘রাজাকারের ঠিকানা, ক্যাম্পাসে হবে না’, ‘২৫ শামীম খান, ৭১ টিক্কা খান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

চবিতে মুখোমুখি ছাত্রশিবির-ছাত্রদল, পাল্টাপাল্টি স্লোগানChittagong university

এর আগে, সকাল ১০টায় স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে স্মারক ভাস্কর্য চত্বর থেকে একটি বিজয় মিছিল বের হয়ে অগ্রণী ব্যাংক হয়ে কলা ও মানববিদ্যা অনুষদ (পুরা) প্রদক্ষিণ করে চবি জারুলতলায় গিয়ে শেষ হয়।প্রোগ্রামে অতিথিদের বক্তব্য চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠান বয়কট করে।

এ বিষয়ে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “বিভিন্ন গ্রুপ ষড়যন্ত্র করছে। আমরা ভেবেছিলাম সুন্দর ও শান্তিপূর্ণ একটি ক্যাম্পাস হবে। কিন্তু একটি পক্ষ নির্বাচিত চাকসু প্রতিনিধিদের নিয়ে কটূক্তি করছে। আমরা প্রতিকার চাই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এরকম পরিস্থিতি যদি চলতে থাকে আমরা শিক্ষার্থীদের নিয়ে চাকসুর প্রতিনিধিরা তা প্রতিহত করব।”

Advertisement
Advertisement
Advertisement

চাকসুর এজিএস ও শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান তৌফিক বলেন, “দেশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হিসেবে আমি এবং বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা এই প্রোগ্রাম বয়কট করেছি। মুক্তিযুদ্ধ, ২৪-এর গণঅভ্যুত্থান ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান বজায় রাখাই ছিল আমাদের অঙ্গীকার। কিন্তু উপ-উপাচার্যের বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে। নৈতিকভাবে তার এই পদে থাকার কোনো অধিকার নেই। এই অনুষ্ঠানের কারণে আমাদের অর্জিত বিজয়কেই অবমাননা করা হচ্ছে বলে মনে হয়েছে।”

বিষয়: চট্টগ্রামছাত্রদলচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিশৃঙ্খলা
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।