কার্যক্রম

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
বিক্ষোভ মিছিল চলাকালে একপর্যায়ে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা শাখার কার্যালয়েও আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনের কাছে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে কয়েকজনকে আটক এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করার পর এ সহিংসতার সূত্রপাত হয়।

ফরিদপুরে অবরোধ চলাকালে অগ্নিসংযোগে কৃষক দলের নেতার মৃত্যু
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের জয়দেবপুরের মধ্যপাড়া জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আওয়ামী লীগের সংবাদ প্রকাশে ‘সতর্কতা অবলম্বনের’ আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, জাতীয় স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের বিশেষ সতর্ক থাকা উচিত।

জরুরি পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার সক্ষমতা যাচাই করল ব্র্যাক ব্যাংক
জরুরি বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম সচল রাখার সক্ষমতা যাচাইয়ে পূর্বঘোষণা ছাড়াই দ্বিতীয়বারের মতো পূর্ণাঙ্গ বিজনেস কন্টিনিউটি প্ল্যান (বিসিপি) মহড়া সম্পন্ন করেছে ব্র্যাক ব্যাংক।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৬১ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল করার ঘটনায় ১৬১ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী শিক্ষা, সিলেবাস ও সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

অস্ট্রেলিয়ায় চাইল্ডকেয়ার খাতে কঠোর নজরদারি, চাকরি ও পিআর নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার ও শিক্ষামন্ত্রী প্রু কার জানিয়েছেন, শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। চাইল্ডকেয়ার পরিচালনাকারীদের অবশ্যই শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় স্থাপিত মাইকে এক যুবক ঘোষণা দিচ্ছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।

কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুব নারী সংগঠনের নেত্রীর মরদেহ উদ্ধার
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, সিআইডির ক্রাইম সেলের সদস্যরা শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক
পুলিশের জিজ্ঞাসাবাদে হেলাল জানান, তাকে ইকোনো বাস থেকে নামিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ওই মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর এবং সংঘবদ্ধভাবে পিটুনি দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে রাজশাহী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি
শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহীর সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম শুরু
দূতাবাস পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিক ও অন্য যোগ্য আবেদনকারীদের পাসপোর্ট, ভিসা এবং অন্য কনস্যুলার সেবা প্রদান করবে। পাসপোর্ট, ভিসা ও কনস্যুলার সেবা প্রদানের তারিখ, প্রক্রিয়া এবং অন্য প্রাসঙ্গিক তথ্য যথাসময়ে সরকারি মাধ্যমে জানানো হবে।

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন
সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের ওয়ান-স্টপ সেন্টারের সাক্ষাৎকার কার্যক্রম ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীন বিদেশি কর্মী ব্যবস্থাপনার ওয়ান-স্টপ সেন্টারের (ওএসসি) সাক্ষাৎকার কার্যক্রম আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

কুয়ালালামপুরে অবৈধ কার্যকলাপের অভিযোগে বাংলাদেশিসহ ১৩৯ অভিবাসী আটক
প্রতিবেদনে আরও বলা হয়, আটক হওয়া বিদেশি নাগরিকদের বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। তারা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক।

বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির











