Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম শুরু

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১৫: ৪৭
আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাসের কার্যক্রম শুরু
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস

আয়ারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। গত বৃহস্পতিবার ডাবলিনের কূটনৈতিক এলাকা বলস্‌ব্রিজের আলেকজান্দ্রা হাউসে অস্থায়ী চ্যান্সারি কার্যালয় থেকে প্রাথমিকভাবে দূতাবাসের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement

আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূর আলম একই দিন মিশনের দায়িত্ব গ্রহণ করেছেন। যথাসময়ে তিনি আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ করবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, দেশটিতে দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

দূতাবাস চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আরও বাড়বে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম তৈরি হবে।

আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও দূতাবাসের যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

আয়ারল্যান্ডে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছেAn Irish flag–Reuters

বর্তমানে আনুমানিক ২৫ হাজার বাংলাদেশি নাগরিক আয়ারল্যান্ডে বসবাস করছেন। দূতাবাস পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিক ও অন্য যোগ্য আবেদনকারীদের পাসপোর্ট, ভিসা এবং অন্য কনস্যুলার সেবা প্রদান করবে।

কনস্যুলার সেবা চালুর জন্য বর্তমানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাসপোর্ট, ভিসা ও কনস্যুলার সেবা প্রদানের তারিখ, প্রক্রিয়া এবং অন্য প্রাসঙ্গিক তথ্য যথাসময়ে সরকারি মাধ্যমে জানানো হবে।

আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক আরও গভীর হবে বলে বাংলাদেশ সরকার আশা করছে।

বিষয়: আয়ারল্যান্ডপররাষ্ট্র মন্ত্রণালয়রাষ্ট্রদূতবাংলাদেশ দূতাবাসকার্যক্রম
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।