Advertisement

আবুধাবিতে লেবার মার্কেট টালেন্ট পুরস্কার পেলেন বাংলাদেশি

আবুধাবিতে লেবার মার্কেট টালেন্ট পুরস্কার পেলেন বাংলাদেশি
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মানব সম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় প্রদত্ত ২০২৬ সালের লেবার মার্কেট অ্যাওয়ার্ডস পেয়েছেন প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া।

Advertisement

পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন নগদ ৫০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ টাকা। এ ছাড়া, তাকে একটি ২৪ ক্যারেট স্বর্ণের কয়েন ও সম্মাননা ট্রফি দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার আবুধাবির ন্যাশনাল এক্সিবিশন সেন্টারের আইসিসি হলে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া ও অন্য বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

ইউএইর প্রেসিডেন্সিয়াল কোর্ট অব ডেভেলপমেন্ট অ্যান্ড ফলেন হিরোজ ডিপার্টমেন্টের ডেপুটি চেয়ারম্যান শেখ দিয়াব বিন মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ।

Advertisement

আবুধাবিতে বসবাসকারী মোহাম্মদ আবদুল শহীদ ওরফে ওয়াহিদ মিয়া ‘ম্যাগ ইভেন্ট ম্যানেজমেন্ট’ কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সন্তান মোহাম্মদ আবদুল শহীদ ওরফে আব্দুল ওয়াহিদ মিয়া ভাগ্য পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্রায় ২১ বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। আবুধাবির একটি কোম্পানিতে মাত্র ৭০০ দিরহাম বেতনে ইলেকট্রিশিয়ানের কাজ দিয়ে শুরু হয় তার পথচলা।

ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত
ছবি: মাহবুব সরকারের মাধ্যমে প্রাপ্ত

সততা, কঠোর পরিশ্রম, ধৈর্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে এগিয়ে আজ তিনি আমিরাতে নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মালিক। তার এই প্রতিষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৩০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।