Advertisement

পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী আইনে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিচারিক কার্যক্রম চলমান এবং তদন্ত শেষ হলে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। একমাত্র কূটনৈতিক চ্যানেলেই তাদের প্রত্যর্পণ সম্ভব।

Advertisement

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে তারা কখনও রাজনীতি করতে পারেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “এখন তারা প্রত্যাবর্তন করতে পারে কুটনৈতিক চ্যানেলে। ১৬ ডিসেম্বরে কেউ কেউ প্রত্যর্পণ করবে বলে শুনেছি। তারা কেউ কেউ সীমান্তেও ঘোরাঘুরি করছে।”

Advertisement

শ্রমিকের মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছে তাদের সাথে শ্রমিকরা নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখনও যারা শ্রমিকদের নামে আন্দোলন করছে তাদের বিষয়ে খতিয়ে দেখা হবে বলেও জানান মন্ত্রী।