
অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
আজ ৭ নভেম্বর (শনিবার) সকালে দূতাবাস প্রাঙ্গণে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের নেতৃত্বে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি সূচনা হয়।
পরে রাষ্ট্রদূতের সভাপতিত্বে জাতীয় জীবনে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলওয়াত ও পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দূতালয় প্রধান তৌহিদ ইমামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জনতা ব্যাংক ইউএইর অপারেশন সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য ও আবুধাবি শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ আবুল বশর সিআইপি, ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য দিদারুল আলম, সারোয়ার আলম ভুট্টো, নুর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, মিজানুর রহমান সোহেল, শাখাওয়াত হোসেন বকুল, জিয়া উদ্দিন বাবুলসহ অনেকে।

আলোচনায় বক্তারা একান্ন বছর আগে দেশের এক ক্রান্তিলগ্নে ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, সিপাহি-জনতার বিপ্লব, দেশ ও জনগণের স্বার্থে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ভূমিকাসহ বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে বিপ্লব ও সংহতির প্রাসঙ্গিকতা বিষয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি উল্লেখ করেন, একাত্তরের মার্চে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একসাথে মুক্তির লড়াইয়ে এক করেছিলেন, সাড়ে চার বছর পর আরেক সংকটের ভোরে তিনিই আবার জাতির সামনে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সকলের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবীর প্রবাসীরা উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।