
অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।
উত্তর আমেরিকায় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টসের (আইএসবিএম) প্রথম কনভেনশন কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি টরন্টোর মিসিসাগা হলিডে ইন হোটেলে এই কনভেনশন অনুষ্ঠিত হয়।
কনভেনশনে কানাডা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রায় ৭৫ জন বাংলাদেশি মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
আইএসবিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হোস্ট কমিটির প্রধান ড. ইশরাত লিসা, কনভেনশন চেয়ার ড. মিজানুর রহমান, আইএসবিএমের প্রতিষ্ঠাতা সভাপতি ড. আনোয়ার হক এবং আইএসবিএমের সভাপতি ড. শেখ এ সেলিম।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহমিনা জাহান সম্মেলন আয়োজনের তাৎপর্য তুলে ধরেন।
উদ্বোধনী পর্বের অন্যতম আকর্ষণ ছিল আইএসবিএমের ওয়েবসাইট উদ্বোধন। এটি উপস্থাপন করেন ড. আনোয়ার হক। এই উদ্যোগ সংগঠনটির ডিজিটাল উপস্থিতি জোরদার এবং সদস্যদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কনভেনশনে মূল বক্তা ছিলেন কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডভিত্তিক বায়োটেকনোলজি প্রতিষ্ঠান ‘আরপিএস বায়োলোজিকস ইনক’–এর প্রধান ড. সুব্রত চৌধুরী।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং থেকে মলিকিউলার বায়োলজিতে পিএইচডি অর্জনকারী ড. চৌধুরীর গবেষণার অভিজ্ঞতা মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ইমিউনোলজি ও জেনেটিকস পর্যন্ত বিস্তৃত।
বিজ্ঞানী ও উদ্যোক্তা হিসেবে তার গবেষণা ও বিভিন্ন সাসটেইনেবল বায়োটেকনোলজির সমাধানের গুরুত্ব উপস্থিত সবাইকে উৎসাহিত করে।
ড. মনোয়ার হোসেনের পরিচালনায় ’কাটিং এজ মাইক্রোবায়োলোজি প্রেজেন্টেশন’ পর্বে আলোচনায় অংশ নেন ড. রুবায়েত হাসান তানভী, ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ও একাডেমিক ড. নুর এ হাসান, আরিয়াস-এর প্রতিষ্ঠাতা এবং ইজবায়োমের (EzBiome) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মনোয়ার হোসেন ও ড. সেঁজুতি সাহা প্রমূখ।
দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘নেভিগেশন ইওর ক্যারিয়ার: ইনসাইটস ফ্রম লিডার্স’ শীর্ষক প্যানেল আলোচনা।

ফাহমিনা জাহানের সঞ্চালনায় প্যানেলে অংশ নেন ড. আনোয়ার হক (শিক্ষা ও গবেষণা), ড. মিজানুর রহমান (সরকারি কর্মকর্তা, যুক্তরাষ্ট্র), ড. নিয়াজ রহিম (সরকারি কর্মকর্তা, কানাডা), ড. ইকবাল হাসান (ফার্মাসিউটিক্যাল), জুয়েল আহমেদ (ফার্মাসিউটিক্যাল), ড. আবদুল কাইয়ুম খান (ক্লিনিক্যাল প্র্যাকটিসনার্স, যুক্তরাষ্ট্র) এবং মাহবুবা খাতুন (ক্লিনিক্যাল প্র্যাকটিসনার্স, কানাডা)।
আলোচনায় ক্যারিয়ারের পথচলা, নেতৃত্ব, পেশাগত চ্যালেঞ্জ এবং উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের অভিজ্ঞ পেশাজীবীদের মতামত অংশগ্রহণকারীদের সামনে নতুন সম্ভাবনা ও পেশাগত অগ্রগতির দিকনির্দেশনা তুলে ধরে।
‘আইএসবিএম: মিশন, ভিশন অ্যান্ড ইমপ্যাক্ট’ শীর্ষক অধিবেশনে সাংগঠনিক কার্যক্রম তুলে ধরেন ড. মনোয়ার হোসেন এবং সংগঠনটির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ড. আনোয়ার হক।
অংশগ্রহণকারীরাও তাদের মতামত জানান এবং প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশ নেন। অরনি ও পলাশের পরিচালনায় ‘কানেকটিং উইথ টুমরোস লিডার্স’ সেশনে অংশ নেয় পরবর্তী প্রজন্মের সদস্য আলিশবা, নুরিন, স্নেহা ও আদিয়ান।
এই আয়োজন তরুণদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রজন্মের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদারে আইএসবিএমের অঙ্গীকারকে তুলে ধরে।
জিনাত কাজীর পরিচালনায় ‘ফ্যামিলি অ্যান্ড কিডস ইভেন্ট’–এ শিশু থেকে বয়োজ্যেষ্ঠ সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে পুরো অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠে।
দিনের শেষ পর্বে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড. ইশরাত মিতা (কর্মকর্তা, এফডিএ, যুক্তরাষ্ট্র)।
পরিবারের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি কমিউনিটির বহুমুখী প্রতিভা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পারস্পরিক বন্ধনকে উদ্যাপন করে।
সম্মেলনের সফল আয়োজনের পেছনে ছিল আয়োজক দলের নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা। দলটিতে ছিলেন ড. ইশরাত লিসা, ড. ইলিয়াস আলী, ড. মনোয়ার হোসেন, ড. মিজানুর রহমান, ড. নিয়াজ রহিম ও ফাহমিনা জাহান। তাদের সম্মিলিত উদ্যোগে বৈজ্ঞানিক উৎকর্ষ, পেশাগত উন্নয়ন ও সাংস্কৃতিক উদ্যাপনের সমন্বয়ে একটি স্মরণীয় আয়োজন বাস্তবায়িত হয়।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।

দেবতার মর্ত্যদর্শন
শওকত অভ্যাস বশতঃ হাত বাড়িয়ে দিয়েছিল। তারপরে কি মনে করে গুটিয়ে নিল। হয়তো মনে পড়ে গেছে যে দেশে থাকতে এই লোকটা তার অফিসের বিরাট ব্যক্তিত্ব ছিলেন। প্রায় ঈশ্বরতুল্য।