Advertisement

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। ছবি: চরচা

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ লিমিটেড’-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Advertisement

আজ সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ শাজাহান কবিরের আদালত এ আদেশ দেন।

Advertisement

মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পিপি আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ স্বাক্ষরিত এক আবেদনে এ নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

দুদকের আবেদনে বলা হয়, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির অনুসন্ধান চলমান রয়েছে। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি দেশত্যাগ করলে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মো. মোতাছিম বিল্লাহ যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করে দুদক।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মো. মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।