
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।
চরচা ডেস্ক

জামায়াতে ইসলামীর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমঝোতা রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ অভিযোগের পক্ষে তার দল ইতিমধ্যে নথিপত্র ও প্রমাণ উপস্থাপন করেছে বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার রাজধানী ঢাকার ফকিরাপুলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, “৫ আগস্টের মাত্র কয়েক দিন পর, যখন শহিদদের রক্তের দাগ তখনো শুকায়নি, তখন তাদের আমির বলেছিলেন, আওয়ামী লীগ যা করেছে, তার সবকিছু তারা ক্ষমা করে দেবেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সঙ্গে মিলে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে, আগুনসন্ত্রাস ও সহিংসতার আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কের এসব ঐতিহাসিক নথি রয়েছে।”
গতকাল শুক্রবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসার পর বিএনপি মধ্যপন্থী হয়ে গেছে।
এ অভিযোগের জবাবে রুহুল কবির রিজভী জামায়াতকে তাদের দাবির পক্ষে প্রমাণ দেখানোর চ্যালেঞ্জ জানান।
তিনি বলেন, “কথিত সমঝোতার প্রমাণ আমাদের দেখান। তাদের বিষয়ে আমরা ইতিমধ্যে প্রমাণ দেখিয়েছি। এসব তথ্য গণমাধ্যমে স্পষ্টভাবেই পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “আমরা নথিপত্রের ভিত্তিতে কথা বলি। আর তারা প্রমাণ ছাড়াই ফাঁকা বুলি আওড়াচ্ছে।”
রুহুল কবির রিজভী আরও বলেন, ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতও নির্বাচনে অংশ নিয়েছিল। অথচ এর আগে এইচ এম এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের দলটি ‘জাতীয় বেঈমান’ বলে আখ্যা দিয়েছিল।
রুহুল কবির রিজভী বলেন, “বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, বেগম খালেদা জিয়াও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। বিশ্বাসঘাতকতা করেছে তারাই। হাসিনা যখন চলে গেলেন, জামায়াত নীরবে তার সঙ্গে চলে গেল।”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কাছ থেকে রাজনৈতিক বৈধতা আদায়ের চেষ্টা করছে জামায়াত।
রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগের কাছ থেকে তাদের বৈধতার সিলমোহর দরকার। আওয়ামী লীগের একজন নেতার তাদের প্রয়াত নেতা গোলাম আযমের পা ধরে সালাম করার ঘটনা নথিভুক্ত রয়েছে। আপনারা গণমাধ্যমকর্মী, এসব নথি আপনাদের কাছে রয়েছে।”
১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়ে গেছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তার দাবি, এ কারণেই দলটি আওয়ামী লীগের কাছ থেকে স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে।
তিনি বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।

গাজীপুরে গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৯৮
দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী আর না করলে দুর্বল মনে করে মানুষ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ।