
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।
চরচা ডেস্ক

দেশে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর বার্তা সংস্থা ইউএনবির।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৬ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, নতুন মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছেন। এছাড়া সিটি করপোরেশনের বাইরের এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২১ হাজার ৬৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ১৫ হাজার ১৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।

গাজীপুরে গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী আর না করলে দুর্বল মনে করে মানুষ: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ।

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”