
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন আদালত রোডে জাল ভোটের সিল তৈরির অভিযোগে সোহেল রানা নামে এক প্রিন্টিং প্রেস মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের পুরাতন আদালত রোডের ‘মারইয়াম প্রিন্টার্স’-এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন। এ সময় ওই দোকান থেকে দাঁড়িপাল্লা প্রতীকের ৬টি জাল সিলসহ এর মালিক সোহেল রানাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে দোকানের কম্পিউটারে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিমের ছবি সম্বলিত বিপুল পরিমাণ ভোটার স্লিপ পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে এসব আলামত জব্দ করেছে।
এ ঘটনায় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, “কার নির্দেশে লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি হয়েছে, তা খুঁজে বের করতে হবে। এই ছয়টি সিলের বাইরে আর কোনও ভুয়া সিল তৈরি হয়নি, তার নিশ্চয়তা কোথায়?”
মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ভোটের এসব সিল উদ্ধারের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে সুপরিকল্পিত ষড়যন্ত্র ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের গভীর চক্রান্ত রয়েছে। একটি প্রিন্টিং প্রতিষ্ঠান থেকে সিল ও কম্পিউটার জব্দ হলেও এই চক্রের মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।