গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার
ঘটনার পর ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিডনির সারি হিলস পুলিশ স্টেশনে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে জনসমক্ষে আপত্তিকর আচরণের অভিযোগ আনা হয়।

হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনের অধীনে করা একটি মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। খবর বার্তাসংস্থা ইউএনবির।

তরুণদের আন্দোলন ‘সফল’ করেছেন মোদি!
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ দমাতে নজিরবিহিন কৌশল নিয়েছে নরেন্দ্র মোদি ও অমিত শাহ নেতৃত্বাধীন বিজেপি সরকার। প্রায় ৫ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন দমানোর বদলে তারা আতঙ্কে উল্টো আন্দোলন সফল করল কি না সেই প্রশ্নও উঠেছে।

দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন
সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রাম থেকে অটোচালক গ্রেপ্তার
কুমিল্লার লালমাই উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দার স্ত্রী গ্রেপ্তার
অভিযোগে বলা হয়েছে, সরকারি একটি হাসপাতালের জন্য স্ক্যানার কেনার উদ্দেশ্যে একটি রাষ্ট্রীয় ব্যাংক তার দাতব্য সংস্থাকে যে অনুদান দিয়েছিল, শিরান্তি রাজাপাকসে সেই অর্থ অপব্যবহার করেছেন।

ব্রিটেনে সমকামী সেজে বাংলাদেশিদের আশ্রয়ের আবেদন, সাহায্যের অভিযোগে গ্রেপ্তার ৩
যুক্তরাজ্যে সমকামী সেজে ভুয়া তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রধানত বাংলাদেশি অভিবাসীদের আশ্রয়ের আবেদন করতে সহায়তার অভিযোগে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগ।

রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার জনকে বহিষ্কার
সাত দিনের এই অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়।

এনসিপি জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান
“এনসিপিকে নিয়ে কী বলব, তারা জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান।

পাওনা টাকা চাইতে গিয়ে ধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ২
দিনাজপুরের হাকিমপুরে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম সাইবার অপরাধী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ‘মোস্ট ওয়ান্টেড’ ১০ পলাতক আসামির তালিকায় জায়গা থাকা প্রথম সাইবার অপরাধীকে ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।

আখতারুজ্জামানের মামলার প্রতিবেদন ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ
জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১০ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলামকে এ নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর।

আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যমূলক: জামায়াত
দলের নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা-ভাঙচুর: ৩ জন রিমান্ডে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মো. মিজানুর রহমানসহ তিনজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ।

আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা, দুই পুলিশ আহত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্বজনরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

রাজধানীতে কিশোর গ্যাং, বারবার গ্রেপ্তারেও থামানো যাচ্ছে না কেন?
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে আবার আলোচনায় এসেছে কিশোর গ্যাং। হত্যাকাণ্ডে অভিযুক্তদের চার আসামির মধ্যে দুজনের বয়স ১৫ ও ১৬ বছর। বাকি দুজনের বয়স ১৯। দুজনকে গাজীপুর সংশোধনাগারে (শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠানো হয়েছে। বাকি দুজনকে কুমিল্লা কারগারে রাখা হয়েছে।



