Advertisement

সিলেটে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

সিলেটে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার
শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু। ছবি: সংগৃহীত

সিলেটে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনুকে (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় নগরের কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তার রফিকুল ইসলাম বাগবাড়ী তকদির পয়েন্টের কাজলশাহ এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের অর্থের জোগানদাতা এবং তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নির্দেশনা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করতেন।

রফিকুল ইসলাম কিছুদিন ধরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন। তিনি কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, “প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী রফিকুল ইসলাম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করছেন।”