অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের পর এবার রাজধানীর আজিমপুর থেকে আটক করা হয়েছে অভিনেতা তমাল মাহবুবকে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শেখ হাসিনার পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম চরচাকে বলেন, ‘‘তমাল মাহবুব আওয়ামী লীগে জড়িত ছিল না। তবে সে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়েছেন।’’ এসময় ভিডিও কলে তমালের একটি বক্তব্য শোনান শফিকুল ইসলাম। ওই বক্তব্যে তমাল মাহবুবকে বলতে শোনা যায়, ‘‘পৃথিবীতে এমন কোন দড়ি নাই শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারে।’’
এর আগে গত বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।