Advertisement

সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবিতে হস্তান্তর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ডিবিতে হস্তান্তর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম চরচাকে এসব তথ্য নিশ্চিত করেন।

Advertisement

শফিকুল ইসলাম বলেন, “বারিধারার ৯নং রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়। এরপর আমাদের কাছে হস্তান্তর করেছে ঘণ্টাখানেক আগে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”