প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্টকে কেন মারতে চেয়েছিলেন স্যাম?
স্যাম ডাইক একজন সেলসম্যান। কিন্তু কখনোই টার্গেট পূরণ করতে পারেন না। মালিক তার গোঁফকে এ জন্য দায়ী করেন। টার্গেট পূরণ নয়, নিজের চাকরিটা বাঁচাতেই গোঁফটা ছেঁটে ফেলেন স্যাম। কিন্তু যে কে সেই, কোনো পরিবর্তন হয় না। এদিকে পকেট গড়ের মাঠ। প্রেমিকাও তাকে ছেড়ে চলে যান। প্রায় একই সময়ে চলে যায় চাকরিটাও।

শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
গত মাসে সাংবিধানিক আদালত ও সুপ্রিম কোর্ট রায় দেয়, বিদেশে তার শিক্ষা গ্রহণসংক্রান্ত জমা দেওয়া নথিপত্র নির্বাচনে অংশগ্রহণের শর্ত পূরণ করে না। গতকাল বুধবার আটটি রাজনৈতিক দলের ১২০ জন আইনপ্রণেতা পার্লামেন্টে একটি আবেদন জমা দেন।

ইসরায়েলে নতুন সরকার গঠনের ডাক পেলেন আইজেনকট
নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট। আইজেনকট ইয়াশার পার্টির নেতা এবং এবারের পার্লামেন্ট নির্বাচনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী।

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া কেন ক্ষমতাচ্যুত হলেন
পেনিয়ার পতন ঘটেছে অবিশ্বাস্য দ্রুততায়। অক্টোবরের শেষ দিকে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করে প্রশংসিত মিত্র হিসেবে পরিচিতি পাওয়া পেনিয়া এখন নিজের বাড়িতেই বন্দী।

অভিসংশনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া
দুর্নীতির অভিযোগ ও আর্থিক সংকটের জেরে অভিসংশনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়া। পরে তাকে গ্রেপ্তার করে গৃহবন্দী রাখা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে লড়বেন জাপানের তাশিমা
জাপানের সংবাদপত্র আসাহি জানিয়েছে, আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা তাশিমা ঘোষণা করেছেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পরিচালনা পর্ষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে তাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ২
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ভিডিওতে দেখা গেছে, নিহত কিশোরীর বাবা তার রক্তমাখা দেহের পাশে কাঁদছেন।

যুক্তরাষ্ট্র পরিকল্পনা মেনে নিলে হরমুজে ‘নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠিত’ হবে: তেহরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ “যেকোনোভাবেই হোক, খুব শিগগিরই” শেষ হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানকে হয় চুক্তিতে পৌঁছাতে হবে, নয়তো ‘হাতুড়ির আঘাত’ নেমে আসবে।

ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি
অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় ওলেশকিতে আনুমানিক দুই হাজার বেসামরিক নাগরিক ছিলেন। তাদের ইউক্রেন অথবা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে চলে যাওয়ার কিংবা খাদ্য ও চিকিৎসাসামগ্রীর নতুন সরবরাহ নিয়ে শহরেই থেকে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

বুলগেরিয়ায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট
ধারণা করা হচ্ছে, ইয়োতোভা বুলগেরিয়াকে ইউরোপমুখী রাখার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে রাদেভের নীতি অব্যাহত রাখবেন।

নেতানিয়াহুর ক্ষমতা সীমিত হলেও আছে ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা!
আইজেনকট সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন। এর আগে নেতানিয়াহুর দপ্তর ইরান সংঘাতকে রাজনৈতিক সুবিধা অর্জনের কাজে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইসরায়েলের নির্বাচন: ভোটগ্রহণ শেষ হওয়ার পর কী ঘটে?
নেসেটের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। ছোট দলগুলোও জোট গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এসব দলের সমর্থন কোন দিকে যাচ্ছে, তার ওপর সরকার গঠনের সাফল্য নির্ভর করতে পারে। মনোনীত প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীরাও সুযোগ পেতে পারেন।

ব্রাজিলে লুলার জয় ট্রাম্পের জন্য কেন বড় এক ধাক্কা?
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের রান–অফে ফ্লাভিও বালসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুলা দা সিলভা। তার এ বিজয় এমন একটা সময় এলো, যখন রাজনৈতিকভাবে তিনি কঠিন সময় পার করছিলেন। লুলার এ জয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জয় বলা হচ্ছে।

লুলার সামনে কোন পাঁচ চ্যালেঞ্জ
টানা চার মেয়াদের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সরকার গঠন করলেন ব্রাজিলের লুইজ ইনাসিও লুলা দা সিলভা। কিন্তু, চতুর্থ মেয়াদে লুলার সরকারের সামনে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করেছে।

ব্রাজিলে লুলার জয়, ফল বাতিলে আবেদন করবেন বলসোনারো
ব্রাজিলে পুনর্নির্বাচিত হলেন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে নির্বাচনে পরাজিত প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো হার মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি নির্বাচনের ফল বাতিলের আবেদন করবেন বলে জানিয়েছেন। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

ট্রাম্পের শুল্কে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যয় বেড়েছে, মন্তব্য কানাডার প্রধানমন্ত্রী কার্নির
কার্নি বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক কয়েক দশক ধরে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতাকে ওলটপালট করে দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর ব্যয় বেড়েছে। একই সঙ্গে অন্টারিওর শ্রমিকদের পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় অসুবিধার মুখে পড়েছে এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে।”

ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে
নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা নিয়োগের আহ্বান ট্রাম্পের
ট্রাম্প বলেন, “আমি পরামর্শ দিচ্ছি, তারা এমন একজন নতুন নেতা নিয়োগ করুক, যিনি চুক্তিতে পৌঁছাতে পারবেন। কারণ, তিনি অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেন না।”

ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?
গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

তাইওয়ান শান্তি চায়, তবে স্বাধীনতা বিসর্জন দেবে না: প্রেসিডেন্ট লাই
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেন, “তাইওয়ান শান্তিকে গুরুত্ব দেয়, তবে আমরা আমাদের স্বাধীনতা বিসর্জন দেব না। আমরা মতবিনিময়ের জন্য উন্মুক্ত, কিন্তু কারও অধীনতা মেনে নেব না।”








