Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০২: ১৫
ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?
মাহমুদ আব্বাস। ছবি: রয়টার্স

আগামী মাসে অনুষ্ঠেয় আইনসভা নির্বাচন স্থগিত করে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই দিন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে ইসরায়েলের ভূমিকা এবং ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেছেন আব্বাস।

Advertisement

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আব্বাসের জারি করা ডিক্রিতে ‘ইসরায়েলের পদক্ষেপের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা’ এবং ‘অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ আয়োজনের জন্য উপযুক্ত রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক্সে দেওয়া এক পোস্টে আব্বাসের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। দুই দশক আগে সর্বশেষ ফিলিস্তিনি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আব্বাসের বক্তব্য ‘দায়িত্ব ও জবাবদিহি এড়ানোর উদ্দেশ্যে বলা আরেকটি হাস্যকর মিথ্যা’।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আগামী মাসে ফিলিস্তিনের কর্তৃপক্ষের নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে আগে থেকেই গুরুতর সংশয় ছিল। ২০০৫-২০০৬ সালের পর ফিলিস্তিনে আইনসভা বা প্রেসিডেন্ট নির্বাচন হয়নি। ওই সময়ের পর আব্বাসের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হামাস গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং আব্বাসের অনুগতদের সেখান থেকে উৎখাত করে।

২০০৯ সালে প্রেসিডেন্ট হিসেবে আব্বাসের মেয়াদ শেষ হলেও এরপর থেকে তিনি ডিক্রি জারির মাধ্যমে শাসন পরিচালনা করছেন।

এপ্রিল মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীর এবং মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে। গাজার এই শহরটিই নির্বাচনে অংশ নেওয়া একমাত্র শহর। ২০০৬ সালের পর গাজায় সেটিই ছিল প্রথম নির্বাচন।

ইসরায়েলিদের নিয়ে চিন্তিত, ফিলিস্তিনিদের বেলায় কেন উদাসীন পশ্চিমা মিডিয়া?selim khan 5

ডিক্রিতে বলা হয়েছে, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের সামরিক হামলা, বসতি সম্প্রসারণ, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং চলাচলে বিধিনিষেধের পাশাপাশি ফিলিস্তিনিদের করের রাজস্ব আটকে রাখার কারণে আগামী নভেম্বরে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও তা সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে।

গাজার ক্ষেত্রে ডিক্রিতে ‘ব্যতিক্রমী নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি’, ইসরায়েলি বাহিনীর অসম্পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠনে অগ্রগতির অভাব এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ও পুলিশ মোতায়েনের ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে।

ডিক্রিতে জেরুজালেম, পশ্চিম তীর ও গাজার ফিলিস্তিনিদের নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের গাজা এবং পূর্ব জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধও প্রস্তুতিপ্রক্রিয়াকে জটিল করে তুলেছে বলে ডিক্রিতে বলা হয়েছে।

ইসরায়েল সাধারণত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নির্বাচন আয়োজনের অনুমতি দেয় না। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এই ভূখণ্ড দখল করে এবং পরে তা নিজেদের সঙ্গে সংযুক্ত করে নেয়। অধিকাংশ দেশ এই সংযুক্তির স্বীকৃতি দেয় না।

ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠী ও রাজনৈতিক শক্তির সঙ্গে পরামর্শের পর নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের ঐক্য জোরদার করা এবং নির্বাচনপ্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ জাতীয় সংলাপের জন্য সময় দিতেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্লোরিডায় ফিলিস্তিনি-আমেরিকান আইনপ্রণেতার সমাবেশ বাতিলRashida Tlaib speaks during “Hijab on the Hill” on Capitol Hill in Washington, DC, July 22, 2026–Reuters

দুই দশক পর নির্বাচন আয়োজনের অঙ্গীকার

ফিলিস্তিনের দুই কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, আব্বাসের ফাতাহ আন্দোলন ও প্রতিদ্বন্দ্বী হামাসের নেতারা বুধবার কায়রোতে এক বৈঠকে নির্বাচন স্থগিত করতে সম্মত হয়েছেন।

পশ্চিম তীরভিত্তিক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চের (পিএসআর) আগস্টের এক জরিপে দেখা গেছে, হামাস ও ফাতাহ—উভয় দলের প্রতিই জনসমর্থন কমেছে। গাজা ও পশ্চিম তীরের অনেক ফিলিস্তিনি চলমান রাজনৈতিক বিভক্তির জন্য এই দুই দলকে দায়ী করেন।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে আব্বাস নভেম্বরে নির্বাচন আয়োজনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছিলেন। আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্কার এগিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবেই তিনি ওই অঙ্গীকার করেছিলেন। এর দুই সপ্তাহ পর আব্বাসের নির্বাচনের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত এলো।

২০২৫ সালের সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, নির্বাচন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন চালুর উদ্যোগকেও স্বাগত জানিয়েছে তারা।

বিষয়: ইউরোপীয় ইউনিয়নপ্রেসিডেন্টনির্বাচনজেরুজালেমফ্রান্সফিলিস্তিনইসরায়েলএমানুয়েল মাখোঁগাজামাহমুদ আব্বাসপর্যবেক্ষকস্বীকৃতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

    সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও অধিকারকর্মী প্রশান্ত ভূষণ আল জাজিরাকে বলেন, “মোদি সরকারকে জনগণের কাছে বেশ ভীত বলে মনে হচ্ছে।”

  • ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

    ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের কৌশল, রাজনৈতিক মেরুকরণ, ডিজিটাল প্রচারণা এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

  • মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ

    বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

  • নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    নড়বড়ে মুশফিকুরকে কেন খেলাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের স্কোয়াড যখন ঘোষিত হয়, তখন থেকেই আলোচনা ছিল মুশফিকুর রহিমকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এরকম একটা অগুরুত্বপূর্ণ ম্যাচে কেন মুশফিকুরকে দলে রাখা হলো, সেটা প্রশ্নের উদ্রেক করেছিল। কেননা মুশফিকুরের স্কোয়াডে থাকা মানেই একাদশে থাকাটাও ন