ফ্রান্স

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে বন্ধ হচ্ছে ৫০০ স্কুল
বিক্ষোভ সহিংস হওয়ার কারণে ফ্রান্সে ৫০০টি স্কুল পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ রাখার পরিকল্পনা করছে সরকার। স্থানীয় সময় সোমবার শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে গতকাল রোববার এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। খবর আল জাজিরার।

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের আন্দোলন কেন জাতীয় বিক্ষোভে রূপ নিচ্ছে?
১৯৯০-এর দশকে এর আগে সর্বশেষ দেশব্যাপী এ ধরনের বড় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী আন্দোলন হয়েছিল, যার মূল দাবি ছিল শিক্ষা খাতে অর্থায়ন বাড়ানো। ওই সময় সরকার বেকালোরেয়া, অর্থাৎ উচ্চমাধ্যমিক সমাপনী পরীক্ষা দেওয়ার সুযোগ ব্যাপকভাবে বাড়িয়েছিল।

ফ্রান্সে স্কুলের শিক্ষা-সম্পদ নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত অনেক
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, শ্রেণিকক্ষগুলোতে অতিরিক্ত ভিড় এবং পর্যাপ্ত শিক্ষক নেই। অন্যদিকে সরকার বিক্ষোভকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। তবে উচ্চবিদ্যালয়গুলোতে বিদ্যমান সমস্যাগুলো স্বীকার করে সেগুলোর সমাধান করা প্রয়োজন বলেও জানিয়েছে।

‘ইউরোপ ও আমেরিকা চায় গুন্ডামি করে বিশ্ব শাসন করতে’
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলছে। আসলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়ছে না, লড়াই করছে পশ্চিম ইউরোপ ও আমেরিকা। যুদ্ধের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপজুড়ে এক ধরনের যুদ্ধোন্মাদনা শুরু হয়েছে।

দেশমের ফ্রান্স ছিল গতিতে ভয়ংকর, জিদানের ফ্রান্স কীভাবে খেলবে?
জিনেদিন জিদান অবশেষে ফ্রান্সের কোচ তো হলেন, কিন্তু তাতে নতুন প্রশ্নও জেগেছে–দেশমের অধীনে ভয়ংকর গতিময় ও দারুণ সফল ফ্রান্স দলে বাড়তি কী যোগ করবেন জিদান? তার অধীনে ফ্রান্সের খেলার ধরনে, দলের গড়নে কী বদল আসছে? জিদানের ফ্রান্স কি জিদানের রিয়াল মাদ্রিদের মতোই হবে? এমবাপ্পের ভূমিকা কী হবে জিজুর ফ্রান্সে?

এয়ারবাস বর্তমান সরকারের জন্য পরীক্ষা: ফরাসি রাষ্ট্রদূত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান 'এয়ারবাস' থেকে এয়ারক্রাফট ক্রয়ের সিদ্ধান্তকে বর্তমান বিএনপি সরকারের জন্য একটি "গুরুত্বপূর্ণ পরীক্ষা" হিসেবে বর্ণনা করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকায় বাংলাদেশি সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
অভিযানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার মেয়রের কার্যালয়।

ইউরোপের দেশগুলো কেন আমেরিকা থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?
নেদারল্যান্ডস এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা তাদের স্বর্ণের রিজার্ভ থেকে কয়েক শ কোটি ডলার মূল্যের স্বর্ণ সরিয়ে নিয়েছে। নেদারল্যান্ডসের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ডাচরা এমন সিদ্ধান্ত কেন নিয়েছে? সামনের দিনগুলোতে কি কোনো বড় অর্থনৈতিক ধাক্কা আসবে?

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে বিরল টর্নেডোতে অনেকে আহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত
ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহে বজ্রঝড় শুরু হওয়ার সময়ই টর্নেডোটি আঘাত হানে। এর আগে এই গ্রীষ্মে অঞ্চলটিতে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছিল।

তাপমাত্রা আবার বাড়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফ্রান্স ও স্পেন
গ্রীষ্মের চতুর্থ তাপপ্রবাহে ফ্রান্স ও স্পেনে আজ বুধবার তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এতে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। দাবানলের কারণে ইতিমধ্যে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল এবং মারা গেছে বন্যপ্রাণী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্পেনের আ

দাবানল নিয়ন্ত্রণে মরিয়া ফ্রান্স ও স্পেন
বোর্দো সফরে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দমকলকর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করেন। তিনি সতর্ক করে বলেন, সামনের কয়েক সপ্তাহও কঠিন হবে।

ফ্রান্সে দাবানল থেকে শহর রক্ষায় লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা
আটলান্টিক উপকূলের কাছে গত সপ্তাহে শুরু হওয়া এই দাবানল এখন বোর্দোর প্রধান মহানগর এলাকায় প্রবেশের পথগুলো থেকে মাত্র ১৫ কিলোমিটার (প্রায় ১০ মাইল) দূরে রয়েছে।

দাবানলে ফ্রান্স ও স্পেনে ৩ লাখ মানুষ গৃহহীন
ফ্রান্স ও স্পেনে টানা কয়েক দিন ধরে চলছে ভয়াবহ দাবানল। ইতিমধ্যে ৩ লাখের বেশি মানুষ হারিয়েছে ঘর। প্রবল বাতাস ও তীব্র তাপদাহের কারণে আগুন নেভানোর চেষ্টা ব্যাহত হচ্ছে।

ফ্রান্সের বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়া দাবানল ঠেকাতে লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা
রোববার বোর্দোর মেয়র টমা কাজেনাভ বলেন, “আগুন এখন শহরের প্রধান প্রবেশপথ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে।” একই দিন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, সামগ্রিক পরিস্থিতি এখনো “কঠিন” রয়েছে।

ফ্রান্সে দাবানলে প্রায় ২ লাখ মানুষ ঘরছাড়া
স্থানীয় প্রশাসনের প্রধান সোফি ব্রোকাস জিরন্দের দাবানলকে “এক্সএক্সএল আগুন” হিসেবে বর্ণনা করেছেন। এতে ১৯ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে এবং প্রায় ৮০টি বাড়ি ধ্বংস হয়েছে।

স্পেনে জরুরি অবস্থা, ৬৩ হাজার মানুষকে সরিয়ে নিল ফ্রান্স
ফ্রান্সের সরকারি সূত্র অনুযায়ী, দাবানলে ১০ হাজার হেক্টর ভূমি পুড়ে গেছে। এতে প্রায় ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ফ্রান্সে স্বেচ্ছামৃত্যু বিল পাস
ফ্রান্সে দীর্ঘ নৈতিক-রাজনৈতিক বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পাস হলো ‘অ্যাসিস্টেড ডাইং’ বা ‘স্বেচ্ছামৃত্যু’ সংক্রান্ত ঐতিহাসিক বিল।

‘অহংকারী’ এমবাপ্পেই শিশুদের দিয়েছিলেন ৪ লাখ ডলার
গতি আর টাকার চেয়েও বড় এমবাপ্পের মন। ২০১৮ বিশ্বকাপ জয়ের বোনাস বাবদ পাওয়া ৪ লাখ ডলারের পুরো টাকাটাই তিনি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে দান করে দিয়েছিলেন।

মেসি, এমবাপ্পে নাকি অন্য কেউ–গোল্ডেন বল কার?
আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন আর ইংল্যান্ড উঠেছে সেমিফাইনালে। এই দলগুলোর কেউই গোল্ডেন বল জেতার কথা। মেসি, এমবাপ্পে, বেলিংহাম, ইয়ামাল, কেইন, ইয়ামাল – কে পাবেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সেই পুরস্কার?

ইউরোপে জুনের শেষে তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু
এই তথ্য ২৭টি ইউরোপীয় দেশের জাতীয় মৃত্যুর পরিসংখ্যান একত্র করে তৈরি করা হয়েছে। এতে ২২ থেকে ২৮ জুন সব ধরনের কারণে হওয়া অতিরিক্ত মৃত্যুর হিসাব অন্তর্ভুক্ত রয়েছে, শুধু তাপজনিত মৃত্যু নয়।



