
গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ডিপার্টমেন্ট (সিপিবি) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি মঙ্গলবার একটি প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশ থেকে আসা পর্যটকদের বিগত পাঁচ বছরের সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিহাস খতিয়ে দেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এই নতুন শর্তটি তাদের ওপর প্রভাব ফেলবে যারা ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্র্যাভেল অথরাইজেশন (ইএসটিএ) ফর্ম পূরণ করার শর্তে ভিসা ছাড়াই ৯০ দিনের জন্য আমেরিকা ভ্রমণের যোগ্য। ভিসা মওকুফ কর্মসূচী অনুযায়ী যারা শুধুমাত্র ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদন পান তারা ৯০ দিন ভিসা ছাড়া আমেরিকা ভ্রমণ করতে পারেন।
ফেডারেল রেজিস্ট্রারে মঙ্গলবার পেশ করা একটি নথিতে সিবিপি জানিয়েছে, তারা আবেদনকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্যের একটি লম্বা তালিকা চাইবে, যার মধ্যে থাকবে সামাজিক যোগাযোগমাধ্যম, গত দশ বছরজুড়ে ব্যবহার করা ই-মেইল ঠিকানা এবং বাবা-মা, জীবনসঙ্গী, ভাই-বোন ও সন্তানদের নাম, জন্মতারিখ, বাসস্থান ও জন্মস্থান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে জাতীয় নিরাপত্তাকে মূল কারণ হিসাবে উল্লেখ করে মার্কিন সীমান্তগুলোকে সাধারণভাবে আরও কঠোর করার পদক্ষেপ নিয়েছেন।
এর আগে যে সকল বিদেশি নাগরিক শিক্ষার্থী ও গবেষক ভিসা এবং দক্ষ বিদেশি কর্মী হিসেবে এইচ১ ভিসার জন্য আবেদন করে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পাবলিক করার শর্ত দিয়েছিলো ট্রাম্প প্রশাসন। এ ছাড়া মার্কিন সরকারের সামনে ২৫০ ডলারের ভিসা ইনটিগ্রিটি ফি সংগ্রহের পরিকল্পনা আছে যা অনেক পর্যটকদের প্রযোজ্য হবে।
ভিসা ইনটিগ্রিটি ফি নিয়ে ট্রাভেল বা পর্যটন শিল্প আপত্তি জানিয়েছে। কারণ আমেরিকা আগামী বছর কানাডা এবং মেক্সিকোর সঙ্গে ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে। ভিসা ইনটিগ্রিটি ফি আরোপ উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যটকদের এই দুইটি অনুষ্ঠানের সময় আমেরিকাতে আসতে নিরুৎসাহিত করবে।
ডিজিটাল অধিকার গোষ্ঠী ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের সিনিয়র স্টাফ অ্যাটর্নি সোফিয়া কোপ একটি বিবৃতিতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বাধ্যতামূলক প্রকাশ ও নজরদারি ‘সন্ত্রাসবাদী এবং অন্যান্য বাজে লোককে খুঁজে বার করতে কার্যকরী বলে প্রমাণিত হয়নি। তবে এটি নিরপরাধ পর্যটক এবং তাদের আমেরিকান পরিবার, বন্ধু ও সহকর্মীদের বাক্স্বাধীনতাকে স্তব্ধ করেছে এবং তাদের গোপনীয়তা লঙ্ঘন করেছে।’

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের
বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”