
এই ঘটনার তাৎপর্য শুধু একটি সামরিক মহড়ার পরিধি কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর মধ্য দিয়ে ওয়াশিংটন-সিউল সামরিক জোটের ভবিষ্যৎ, উত্তর কোরিয়ার সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক কৌশল এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিরক্ষা প্রতিশ্রুতির নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।

উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে সেনা ও অস্ত্র মোতায়েন শুরু করার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়।

জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরটি হয়েছে উত্তর কোরিয়ার মিত্রদেশ রাশিয়ার বড় ধরনের নৌ মহড়া ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এক দিন পর।

স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছয় দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই হয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর পেছনে বাস্তব কারণও রয়েছে। গ্রীষ্মকালে তীব্র গরমে দেশটিতে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। তখন বিদ্যুতের ঘাটতি মেটাতে অপরিশোধিত খনিজ তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। এটি ব্যয়বহুল, অপচয়মূলক এবং পরিবেশের জন্য ক্ষতিকর।

দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ ফাইনাল উপভোগ করছেন শত শত দর্শক। কী খটকা লাগল? বলবেন হয়তো–দক্ষিণ কোরিয়া তো সেই গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে। এ নিয়ে দেশটিতে তোলপাড়। হত্যার হুমকি পেয়ে দেশ ছেড়েছেন দেশটির কোচ হং মিয়ুং বো। তাতেও শান্ত হয়নি দেশটির ফুটবলপ্রেমীরা। দাবি করেছে তদন্তের।

দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত এশিয়ার অনেক দেশই এখন আর্কটিককে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচনা করছে। ইতিমধ্যেই আর্কটিক অঞ্চলের সমুদ্র অবকাঠামো উন্নয়নে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ায় কর্মী খরচ বেড়ে যাওয়া ও তীব্র শ্রমিক সংকট সামাল দিতে দ্রুততার সঙ্গে বাড়ছে মানুষবিহীন দোকান। কফি শপ থেকে শুরু করে রামেন রেস্তোরাঁ— সবখানেই এখন রাজত্ব করছে রোবট আর সেলফ-সার্ভিস প্রযুক্তি। রোবোটিক্সের এই জয়জয়কার এবং ক্রেতাদের সততার ওপর ভর করে গড়ে ওঠা এক নতুন ব্যবসায়িক মডেলের গল্প এটি।

চেক প্রজাতন্ত্রকে শুরুর দিনই ২–১ গোলে হারিয়ে বার্তাটা ছিল পরিস্কার—এবার গ্রুপ পর্ব ছাড়িয়ে অনেক দূরে যাওয়ার স্বপ্ন তাদের। কিন্তু বোঝা যায়নি ওই স্বপ্নটা এত দ্রুতই ফিকে হয়ে যাবে। আলো ছড়িয়ে শুরুর পর সেই কোরিয়াই এখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে।

৫০ মিনিটের সময় দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং গিউ মারাত্মক ভুল করে বসেন। তা থেকেই গোল পেয়ে যায় মেক্সিকো। একটি ক্রস ধরতে গিয়ে নিজ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বল হাত থেকে ফেলে দেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি লুইস রোমো।

বিশ্বকাপে ‘এ’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২–১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ায়। গুয়াদালাহারার ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েছিল কোরিয়া।
বিশ্বকাপের গ্রুপ ‘এ’–তে আছে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা? হোস্ট হিসেবে মেক্সিকো ফেবারিট, কিন্তু সং–হিউন–মিং আর প্যাট্রিক শিকরা চাইবেন মেক্সিকোর পার্টি স্পয়েল করতে। দক্ষিণ আফ্রিকার কি কোনো সুযোগ আছে? ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার বিশ্লেষণ দেখুন…

চীনা এই নেতা ২০১৯ সালের পর থেকে আর পিয়ংইয়ং সফরে যাননি। সাম্প্রতিক বছরগুলোতে তিনি নিজের বিদেশ সফর একেবারেই কমিয়ে এনেছেন। আজকাল সাধারণত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের মতো বিশ্ব নেতারাই তার সাথে দেখা করতে বেইজিংয়ে আসেন।

অন্যদিকে বাজারে স্যামসাংয়ের শেয়ারের দাম ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। যা এই সপ্তাহে ২ দশমিক ৮ শতাংশ কমে গিয়েছে। বিনিয়োগকারীরা জানিয়েছেন, তারা ধর্মঘটের কারণে সৃষ্ট খরচের চেয়ে শ্রম ব্যয়ের স্থায়ী ও দীর্ঘমেয়াদী বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার সামরিক বাহিনীর কমান্ডারদের সাথে এক হাই-ভোল্টেজ বৈঠকে বসে দক্ষিণ কোরিয়া সীমান্তে যুদ্ধপ্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। আধুনিক যুদ্ধের সাথে তাল মিলিয়ে সৈন্যদের কঠোর বাস্তবসম্মত সামরিক মহড়া এবং অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের ওপর জোর দিয়েছেন তিনি।

সাফল্যের কারণে তৈরি হওয়া এসব সমস্যা হয়তো স্যামসাংয়ের কাছে এক দিক থেকে স্বস্তির। কারণ ব্যবসা ভালো চলছে। তবে দিনশেষে এগুলোও কিন্তু বড় ধরনের সমস্যাই।

বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল আইকিউ টেস্ট’ তাদের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গড় বুদ্ধিমত্তার স্কোরে বাংলাদেশ প্রতিবেশী দেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও ভারতের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।
দীর্ঘ বিরতি কাটিয়ে দক্ষিণ কোরিয়ার গোয়াং সিটিতে বিশাল কনসার্টের মাধ্যমে অরিরাং ওয়ার্ল্ড ট্যুর শুরু করল বিটিএস। টানা তিন দিনের এই আয়োজনে ১ লক্ষ ৩২ হাজার ভক্তের সমাগম ঘটে এবং একটি শো বিশ্বের ১৯৪টি দেশের সিনেমা হলে সরাসরি দেখানো হয়।

ইরান ও আমেরিকা-ইসরায়েল দ্বন্দ্বে উত্তাল মধ্যপ্রাচ্যের প্রভাব এখন বিশ্ব বাণিজ্যের গণ্ডি ছাড়িয়ে সাধারণ ব্যবসায়ীদের দোরগোড়ায়। লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ জটের কারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানি খাত মুখ থুবড়ে পড়েছে।