Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ট্রাম্প কি আসলেই যুদ্ধ থামাতে পেরেছেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৬
ট্রাম্প কি আসলেই যুদ্ধ থামাতে পেরেছেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জানুয়ারি থেকে দায়িত্ব নেওয়ার পর তিনি এরইমধ্যে আটটি যুদ্ধের সমাধান করেছেন। তাই তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। তবে তার এই দাবি নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। বরং কিছু এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেমন গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া–থাইল্যান্ড সীমান্ত।

Advertisement

ট্রাম্প যে আন্তর্জাতিক সংঘাতগুলোতে ভূমিকা রাখার দাবি করেন, তার কয়েকটি হলো—

আর্মেনিয়া ও আজারবাইজান

৮ আগস্ট ট্রাম্প দুই দেশের নেতাদের দিয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করান, যেখানে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ব্যবসায়িক সম্পর্কের সূত্রে তিনি আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের চিনতেন। তিনি তাদের যুদ্ধ না করার জন্য চাপ দেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুই দেশ ২০২৩ সালে যুদ্ধবিরতিতে সম্মত হয়। চলতি বছরের মার্চ মাসে, তারা বলেছিল যে তারা একটি খসড়া শান্তিচুক্তির মূল বিষয়বস্তুতে একমত হয়েছে, কিন্তু সেই চুক্তি স্বাক্ষরিত হয়নি।

তবে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি নিয়ে এখনো কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। যার মধ্যে রয়েছে আর্মেনিয়ার সংবিধান সংশোধনের মতো বিষয়।

বাইডেনের আদেশ বাতিলে অটোপেনে কেন নজর ট্রাম্পের?Autopen

কম্বোডিয়া–থাইল্যান্ড

গত সোমবার থাইল্যান্ডের বিমান হামলায় ট্রাম্পের মধ্যস্থতায় গড়ে ওঠা যুদ্ধবিরতি ভেঙে পড়ে। জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দুই দিন পর ট্রাম্প দুই পক্ষকে ট্যারিফ চুক্তি স্থগিতের হুমকি দেন।

অবশেষে অক্টোবরে মালয়েশিয়ায় যুদ্ধবিরতি সই হয়, এবং দুই দেশের যুক্তরাষ্ট্রমুখী রপ্তানিতে ট্রাম্প ১৯ শতাংশ শুল্ক আরোপ করেন।

ইসরায়েল, ইরান ও ফিলিস্তিন

অক্টোবরে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়। এতে গাজায় দুই বছরের যুদ্ধ থামার সম্ভাবনা দেখা দিয়েছে, যেখানে বহু মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত
যুদ্ধবিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত

তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে। হামাসের নিরস্ত্রীকরণ, ভবিষ্যৎ গাজার শাসন ও নিরাপত্তা বাহিনী গঠন এসব বিষয়ে এখনো বড় মতপার্থক্য রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের চাপে ট্রাম্প ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালান। পরে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল–ইরান যুদ্ধবিরতি হয়। পরিস্থিতি এখনো অস্থির এবং ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়ে অস্বীকৃতি জানাচ্ছে।

রুয়ান্ডা ও ডিআর কঙ্গো

এম২৩ বিদ্রোহীরা এ বছর পূর্ব কঙ্গোতে বড় অঞ্চল দখল করেছে। ট্রাম্পের চাপের মুখে ২৭ জুন দুই দেশ শান্তিচুক্তিতে সই করে, যদিও তা এখনো বাস্তবায়িত হয়নি।

কঙ্গোর প্রেসিডেন্ট জানিয়েছেন, রুয়ান্ডা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। আমেরিকাও কঙ্গোর খনিজ খাতে বেশি প্রবেশাধিকার চায়। ট্রাম্প আর্থিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন।

ভারত ও পাকিস্তান

চলতি বছরের মে মাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে চার দিনের সংঘর্ষের পর যুদ্ধবিরতি হয়। ট্রাম্প বলেছেন, বাণিজ্য বন্ধের ভয় দেখিয়েই তিনি চুক্তি করিয়েছেন।

তবে ভারত দাবি করেছে, আমেরিকার চাপ এ ক্ষেত্রে কোনো ভূমিকা রাখেনি।

মিশর ও ইথিওপিয়া

নীল নদকে ঘিরে দীর্ঘদিনের বিরোধ নিয়ে ট্রাম্প বলেন, বিষয়টি শিগগির সমাধান হবে। হোয়াইট হাউস সংঘাত সমাধান হয়েছে বললেও ইথিওপিয়া ও মিশরের অবস্থান এখনো কঠোর। ইথিওপিয়া বাঁধ চালু করে দিয়েছে এবং মিশর এর বিরোধিতা করছে।

সার্বিয়া ও কসোভো

ট্রাম্পের প্রথম মেয়াদে চুক্তি হলেও দুই দেশের রাজনৈতিক উত্তেজনা রয়ে গেছে। কসোভোর প্রতি সার্বিয়ার বিরোধ এখনো দূর হয়নি এবং কোনো শান্তিচুক্তি সই হয়নি।

ট্রাম্প দাবি করেছেন, তিনি আগেও যুদ্ধ বন্ধ করেছিলেন এবং আবার সমাধান করবেন।

ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এক দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার কথা বলেছিলেন। ছবি: রয়টার্স
ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এক দিনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার কথা বলেছিলেন। ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন সমস্যা ‘সমাধানের পথে’, চুক্তিতে বড় পরিবর্তন চায় ক্রেমলিনukrain-donesk

রাশিয়া ও ইউক্রেন

ট্রাম্প নির্বাচনী প্রচারণায় এক দিনে যুদ্ধ শেষ করার কথা বললেও এখন তিনি স্বীকার করছেন বিষয়টি ‘অত্যন্ত কঠিন।’

তিনি কখনো যুদ্ধবিরতি, কখনো লড়াই চলাকালীন চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি তিনি ইউক্রেনকে এমন শর্ত মানতে চাপ দিচ্ছেন, যা ইউরোপীয় নেতাদের মতে মস্কোর পক্ষে যাবে।

উত্তর কোরিয়া–দক্ষিণ কোরিয়া

ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে আবার আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন।

প্রথম মেয়াদে তার ও কিম জং উনের মধ্যে তিনবার শীর্ষ বৈঠক হলেও পরমাণু ইস্যুতে কোনো স্থায়ী চুক্তি হয়নি। বরং উত্তর কোরিয়া আরও সক্ষমতা বাড়িয়েছে।

ট্রাম্প এখন স্বীকার করছেন, উত্তর কোরিয়া কার্যত একটি পরমাণু শক্তি।

ট্রাম্প বিভিন্ন সংঘাত সমাধান করেছেন বলে দাবি করলেও অনেক জায়গায় পরিস্থিতি এখনো উত্তপ্ত। নতুন করে সংঘাত ছড়িয়ে পড়াও থামেনি। ফলে তাঁর নোবেল পুরস্কারের যুক্তি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিষয়: আমেরিকাদক্ষিণ কোরিয়াউত্তর কোরিয়াডোনাল্ড ট্রাম্পযুদ্ধ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে

  • বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    বিদেশি তারকাদের নিয়ে ঢাকায় কনসার্ট করা কেন কঠিন হয়ে যাচ্ছে?

    কয়েক বছর আগেও আন্তর্জাতিক ও আঞ্চলিক তারকা- বিশেষ করে ভারত ও পাকিস্তানের শীর্ষ সারির সুরকার ও শিল্পীদের পরিবেশনায় মুখরিত থাকত ঢাকার কনসার্ট অঙ্গন। তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত কনসার্টের টিকিট কেনা দর্শক-শ্রোতাদের জন্য যেন এক বড় ধরনের অনিশ্চয়তার নাম হয়ে দাঁড়িয়েছে।

  • ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?

    ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

  • আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    আফগানিস্তানকেও টেস্টে ‘ভয়’ পাচ্ছে বাংলাদেশ?

    একদিন বাদেই বাংলাদেশের একটা টেস্ট ম্যাচ, তবে তার আগে নেই কোনো উত্তাপ। এমনকি অনেকেই জানেন না যে কাল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে লাল বলের ক্রিকেট খেলবে নাজমুল হোসেনের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরের এমন একটি ম্যাচে চলতি বছরই জিম্বাবুয়ের কাছে ভরাডুবি হয়েছিল বাংলাদেশ দলের। তা