Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

জম্বিদের দুনিয়া বদলে দিয়েছিল যে সিনেমা

সুদীপ্ত সালাম

সুদীপ্ত সালাম

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮: ৫৯
জম্বিদের দুনিয়া বদলে দিয়েছিল যে সিনেমা

সিনেমার দুনিয়ায় একটি সুনির্দিষ্ট জনরা হলো ‘জম্বি সিনেমা’। জম্বির একটি উপযুক্ত বাংলা অর্থ হতে পারে—জিন্দা লাশ। অনেকগুলো মরদেহ ছুটে বেড়াচ্ছে জীবিতদের চিবিয়ে খেতে। ভাবতেও কেমন জানি লাগে!

Advertisement

অনেকের ভালো লাগে এই জম্বি সিনেমা। অনেকের আবার ভালো লাগেও না। আবার যাদের ভালো লাগে না, তাদের অনেকেও কিন্তু ভীষণ ভয়, উত্তেজনা ও আনন্দ নিয়ে দেখে ফেলেছিল দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘ট্রেন টু বুসান’। না দেখা থাকলে দেখে ফেলতে পারেন। কারণ এটি প্রচলিত জম্বি সিনেমাগুলোর মতো নয়। রোমহষর্ক ভয় ও অস্বস্তি শেষে এই সিনেমা মানবতার কথা বলে। বলে ভালোবাসার কথা।

২০১৬ সালে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি দর্শক যে সিনেমাটি দেখেছিল সেটি ইয়োন সাং-হো পরিচালিত এই ‘ট্রেন টু বুসান’। ১ কোটি ১৫ লাখেরও বেশি মানুষ সিনেমাটি হলে গিয়ে দেখেছিল। এটি এখনো দক্ষিণ কোরিয়ার সর্বকালের সর্বাধিক দর্শকসংখ্যা অর্জনকারী চলচ্চিত্রের তালিকায় ১১তম স্থানে অবস্থানে রয়েছে। সিনেমাটির প্রিমিয়ার হয়েছিল ২০১৬ সালের কান চলচ্চিত্র উৎসবে।

স্প্যানিশ সিনেমা ‘হরর এক্সপ্রেস’-এর মূল পোস্টার।
স্প্যানিশ সিনেমা ‘হরর এক্সপ্রেস’-এর মূল পোস্টার।

Advertisement
Advertisement
Advertisement

একজন বাবা তার কন্যাকে নিয়ে অন্যান্য যাত্রীর সঙ্গে বুসান যাচ্ছে। বাবার ভূমিকায় অভিনয় করেছেন গং-ইউ। বুসানে থাকে মেয়ের মা এবং তার প্রাক্তন স্ত্রী। জন্মদিন উপলক্ষে মেয়েকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দিতেই এই ট্রেনযাত্রা। যাত্রীবাহী ট্রেনটি হঠাৎ জম্বিদের আক্রমণের শিকার হয়। এরপরই গল্প ঢুকে যায় এক ভয়াবহ গলিতে।

ধারণা করা হয়, ট্রেনে জম্বিদের হামলা নিয়ে করা প্রথম চলচ্চিত্র ‘হরর এক্সপ্রেস’। স্প্যানিশ সিনেমাটি ১৯৭২ সালে মুক্তি  । মূল নাম ছিল ‘প্যানিকো এন এল ট্রান্সসাইবেরিয়ান’ অর্থাৎ ‘প্যানিক অন দ্য ট্রান্সসাইবেরিয়ান’। তারপর অনেক জম্বি সিনেমা হয়েছে। কিন্তু ট্রেনকে ব্যবহার করে সফল কিছু হয়নি। সত্তর দশকের ঐতিহ্যকে গ্রহণ করে জম্বি সিনেমা-ঘরানাকে আমূল বদলে দিয়েছিলেন পরিচালক ইয়োন সাং-হো।  

‘ট্রেন টু বুসান’-এ জম্বিদের ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সাধারণত দেখা যায় মানুষ জম্বিদের হামলা থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়। কিন্তু এই সিনেমায় পরিস্থিতি ভিন্ন। আমরা দেখি, মানুষের জন্য জম্বিদের চেয়ে বিপজ্জনক হয়ে ওঠে মানুষই! জম্বিদের হাত থেকে বাঁচতে মানুষই মানুষকে হত্যা করতে দ্বিধা করে না। সঙ্কট কীভাবে ভদ্রতার লেবাস ছিঁড়ে শ্রেণিবৈষম্য, লোভ, আত্মকেন্দ্রিকতাকে বের করে আনে, তা এই সিনেমায় প্রকটভাবে ফুটে উঠেছে। অবশ্য সবশেষে মানুষেরই জয় হয়।

ট্রেন টু বুসান সিনেমার পোস্টার।
ট্রেন টু বুসান সিনেমার পোস্টার।

মানুষের লড়াই, আত্মোৎসর্গ ও ভালোবাসা সিনেমাটিকে পুরোপুরি জম্বিনির্ভর হতে দেয়নি। সম্ভবত এ জন্যই ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা এডগার রাইট বলেছেন, ‘ট্রেন টু বুসান’ তার দেখা সেরা জম্বি-সিনেমা। নতুন গল্প তো আছেই। একে সোনায় সোহাগা করেছে দুর্দান্ত এডিটিং, শ্যুটিং ও ভিজ্যুয়াল ইফেক্টস।

এই সিনেমার বাজেট ছিল ৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা আয় করেছিল প্রায় ১০০ মিলিয়ন ডলার। বলা হয়ে থাকে, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে আর কোনো সিনেমা বিদেশের মাটিতে এতটা আলোড়ন ফেলতে পারেনি।

‘ট্রেন টু বুসান’ বাঁধভাঙা সফলতা পাওয়ার পরও পরিচালক ইয়োন সাং-হো এই সিনেমার সিক্যুয়েল করতে চাননি। পরে অবশ্য মত পাল্টান। ২০২০ সালে মুক্তি পায় তার ‘ট্রেন টু বুসান প্রেজেন্টস পেনিনসুলা’ নামের সিনেমা। তিনি অবশ্য বলেছেন, এটি ঠিক ‘ট্রেন টু বুসান’-এর সিক্যুয়েল নয়।

দেখুন, দেখে আপনিই নাহয় ঠিক করুন ‘ট্রেন টু বুসান’ কেমন।

ইয়োন সাং-হো। ছবি: আইএমডিবি
ইয়োন সাং-হো। ছবি: আইএমডিবি

দাঁড়ান! দাঁড়ান! আরেকটি কথা বলা হয়নি, ‘ট্রেন টু বুসান’ কিন্তু পরিচালক ইয়োন সাং-হো পরিচালিত প্রথম সিনেমা। এর আগে তিনি জম্বি নিয়েই একটি অ্যানিমেটেড শর্টফিল্ম তৈরি করেছিলেন। ‘সিউল স্টেশন’ নামের ওই শর্টফিল্মটিকে বলা হয় ‘ট্রেন টু বুসান’-এর প্রিক্যুয়েল।       

তথ্যসূত্র: ক্রিপি ক্যাটালগ ও মিডিয়াম

বিষয়: সিনেমাদক্ষিণ কোরিয়াকান চলচ্চিত্র উৎসববাজেটচলচ্চিত্র
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি, কীভাবে ?

    পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের কারণে ২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্ত হতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ‘দ্য ল্যানসেট’। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যদিও প্রতিবেদনে বলা হয়েছে এই সম্ভাবনার হার তুলনামূলকভাবে কম।

  • কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

    ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আজ রোববার অভিযোগ করেছেন যে, গতকাল শনিবার পুলিশ তাকে দিল্লির বাড়ি থেকে জোর করে নিয়ে যায় এবং প্রায় এক দিন আটক করে রাখে। এ সময় তাকে কোনো আইনজীবী বা নিজের ফোন ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। তিনি এই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে, এটি পুলিশের কোনো বৈধ

  • ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    ‘নিষিদ্ধ’ রাশিয়ার তেলই কিনবে যুক্তরাষ্ট্র, কেন ও কীভাবে? লাভ হবে এই চুক্তিতে?

    যে রাশিয়ার ওপর বছরের পর বছর ধরে নানান নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, গত মাসেই রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপরই যেখানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, সেই রাশিয়ার কাছ থেকেই এবার ডিজেল সরবরাহের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র!

  • নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি রয়েছে কেবল গঙ্গা নদীকে ঘিরে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন বা সংশোধিত চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ধারা অন্তর্ভুক্ত করাকে