জাপান

এশিয়ান গেমসে ‘সবচেয়ে বেশি নজর কেড়েছে’ বাংলাদেশের জাতীয় খেলা
এবারের এশিয়ান গেমসে কৌতূহল জাগানো খেলাগুলোর মধ্যে সম্ভবত কাবাডিই সবচেয়ে এগিয়ে ছিল।

জাপানের ‘সংকট’ কি বাংলাদেশের ‘সুযোগ’ হবে?
বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশ হলেও কর্মক্ষম জনবলের সংকটে ভুগছে জাপান। বৈশ্বিক শ্রমবাজারের জন্য এটি বড় একটি সুযোগ। ‘জাপান টাইমস’-এর সাম্প্রতিক প্রতিবেদন ও কূটনৈতিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জাপানে একদিকে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, অন্যদিকে তরুণ জনসংখ্যায় ঘাটতি দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যেতে চায় তার মিত্ররা?
১৯১৭ সাল। উত্তর ফ্রান্সের ভিমি রিজে কানাডার সেনারা তখন যুদ্ধ করছিল। সেই সময়ে লেফটেন্যান্ট লেসলি মিলার যুদ্ধক্ষেত্র থেকে কিছু ওক গাছের বীজ সংগ্রহ করে কানাডার অন্টারিওতে নিয়ে যান। আর এর প্রায় এক শতাব্দী পর সেই বীজ থেকে জন্ম নেওয়া ওক গাছের চারা আবার ফ্রান্সে পাঠানো হয়।

জাতিসংঘ প্রস্তাবিত নতুন মানচিত্র: জাপান, ভারত ও ইউক্রেন কেন অস্বস্তিতে?
গত সপ্তাহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর সেই সিদ্ধান্তের পক্ষে বিপুল ভোটও পড়েছে। সিদ্ধান্তটি হলো নতুন বিশ্ব মানচিত্র ব্যবহার। এসব মানচিত্রে মহাদেশগুলোর প্রকৃত আকার আরও সঠিকভাবে দেখানো হয়েছে।

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়াকে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খবর বার্তা সংস্থা ইউএনবির। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিয়ানমারে জাতীয় পুনর্মিলন

জাপান বদলে দিচ্ছে এশিয়ার প্রতিরক্ষা কাঠামো
এশিয়ার সামরিক ভারসাম্য বদলাচ্ছে। পরিবর্তনের কেন্দ্রে রয়েছে চীন। আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের প্রতিরক্ষা কাঠামো নতুন করে সাজাচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে দীর্ঘ দিন শান্তিবাদী অবস্থান থেকে টোকিও এখন ধীরে ধীরে এমন এক সামরিক সক্ষমতা গড়ে তুলছে।

আরও ভারী বৃষ্টির জন্য প্রস্তুতি নিচ্ছে চীন
একসঙ্গে একাধিক ঝড়ের এই পরিস্থিতিতে গুয়াংশি ও হাইনানসহ বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, পর্যটন কার্যক্রম স্থগিত এবং কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় তলিয়ে গেছে বাড়িঘর
চুংজুও শহরে নদীর পানি উপচে পড়ে শহরের ভেতরে ঢুকে গেছে। কোথাও কোথাও পানির উচ্চতা ভবনের ছাদ ও বিদ্যুতের তার পর্যন্ত পৌঁছে গেছে।

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপানে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
জাপানে উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের অবহিত করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ক্যাম্পাসের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ ও জাপানিস ইউনিভার্সিটিজ অ্যালামনাই

কিম ও পুতিনের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরও ঘনিষ্ঠ হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে সমর্থন করতে সেনা ও অস্ত্র মোতায়েন শুরু করার পর দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পায়।

জাপানের দাবিকৃত দ্বীপে প্রথমবার পুতিনের সফর, প্রতিবাদ টোকিওর
জাপানের হোক্কাইডো দ্বীপের কাছে অবস্থিত এই দ্বীপে পুতিনের সফরটি হয়েছে উত্তর কোরিয়ার মিত্রদেশ রাশিয়ার বড় ধরনের নৌ মহড়া ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এক দিন পর।

সিউল–ওয়াশিংটনের সামরিক মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছয় দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

জাপানের ওকিনাওয়ায় টাইফুন ডলফিনের আঘাত, চীনের পূর্বাঞ্চলে বন্দর বন্ধ
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, টাইফুন ডলফিন রোববার শেষভাগ থেকে সোমবার ভোরের মধ্যে চীনের পূর্ব ও দক্ষিণ উপকূলের কোনো একটি এলাকায় স্থলভাগে আঘাত হানতে পারে।

‘পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে’
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। তিন দিন পর নাগাসাকিতে দ্বিতীয় পারমাণবিক বোমা হামলায় আরও ৭০ হাজার মানুষের মৃত্যু হয়।

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তীব্র গরমে পানি সংকট
জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বাড়িঘর ধসে পডেছে এবং সড়কে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। তবে ইয়াতসুশিরো শহরের কর্মকর্তা আকিও মাতসুশিতার সবচেয়ে বড় উদ্বেগ এখন চোখে দেখা ধ্বংসযজ্ঞ নয়; বরং তীব্র গরমের মধ্যে পানি ও বিদ্যুতের অভাব থেকে সৃষ্ট অদৃশ্য বিপদ। বার্তা সংস্

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩, জীবিতদের উদ্ধারে মরিয়া অভিযান
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে, পাঁচজন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় রয়েছে এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে আরও কয়েক ডজন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণে জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণেও জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যাল

জাপানের শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত
জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ ছাড়া, পরাঘাতের আশঙ্কায় অনেককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টাস এক প্রতিবেদনে এই তথ্য জান

সৌদির সঙ্গে ট্রাম্পের চুক্তির কারণে কি মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে?
সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালুর পেছনে বাস্তব কারণও রয়েছে। গ্রীষ্মকালে তীব্র গরমে দেশটিতে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। তখন বিদ্যুতের ঘাটতি মেটাতে অপরিশোধিত খনিজ তেল পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। এটি ব্যয়বহুল, অপচয়মূলক এবং পরিবেশের জন্য ক্ষতিকর।



