Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জাপানের আকাশে রাশিয়া–চীনের যৌথ টহল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৬
জাপানের আকাশে রাশিয়া–চীনের যৌথ টহল

জাপানের কাছাকাছি আকাশে রাশিয়া ও চীনের যৌথ সামরিক তৎপরতা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাশিয়ার দুইটি টু-৯৫ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে পূর্ব চীন সাগরের দিকে গিয়ে চীনের দুইটি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলে যৌথ মহড়া চালায়। পরে এই অভিযানে চারটি চীনা জে-১৬ যুদ্ধবিমানও অংশ নেয়।

Advertisement

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই বিমানের গতিবিধি টোকিওর জন্য নিরাপত্তা হুমকি তৈরি করায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের যুদ্ধবিমান দ্রুত আকাশে পাঠানো হয়। যৌথ এই মহড়ায় ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী দিয়ে যুদ্ধবিমান যাতায়াত করে, যা আন্তর্জাতিক জলসীমা হিসেবে পরিচিত হলেও এটি জাপানের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, ”এসব যৌথ টহল স্পষ্ট ভাবেই জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের।”

দেশটির মন্ত্রণালয় আরও জানায়, একই সময়ে জাপান সাগরে রাশিয়ার একটি আগাম সতর্কীকরণ বিমান এ-৫০ এবং দুটি সু-৩০ যুদ্ধবিমানের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

রাশিয়ার গণমাধ্যম জানায়, এই যৌথ উড়ান মহড়া আট ঘণ্টা স্থায়ী ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সাতটি রুশ ও দুটি চীনা বিমান প্রবেশ করেছিল– যা পুরো অঞ্চলে সামরিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে।

চীন–জাপান সম্পর্ক সাম্প্রতিক সময়ে নতুন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ঘোষণা দেন, তাইওয়ানের বিরুদ্ধে চীনের যে কোনো সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তবে টোকিও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

রাশিয়া ও চীনের সাম্প্রতিক বছরগুলোর সামরিক সহযোগিতাও চোখে পড়ার মতো বেড়েছে। যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া–সব মিলিয়ে দুই দেশের ঘনিষ্ঠতা জাপানসহ অনেক দেশকেই সতর্ক করে তুলছে।

এসব ঘটনায় স্পষ্ট হচ্ছে যে, পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে এবং শক্তির পাল্টাপাল্টি প্রদর্শন ভবিষ্যতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

বিষয়: যুদ্ধবিমানরাশিয়াসাগরজাপানবিমানতাইওয়ানচীন
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”