সামাজিক যোগাযোগমাধ্যম

ভিসা-অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ায় পড়তে আসা নিয়ে দ্বিধা, উদ্বেগ বাংলাদেশি শিক্ষার্থীদের
আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আইডিপি এডুকেশনের অক্টোবরের ‘ইমার্জিং ফিউচারস’ জরিপ অনুযায়ী, অস্ট্রেলিয়াকে উচ্চশিক্ষার প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করা শিক্ষার্থীর হার ছয় মাসে ৩১ শতাংশ থেকে কমে ২৪ শতাংশ হয়েছে।

স্ত্রীর ছবি নিয়ে বিরোধে বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
কৌঁসুলিরা বলেন, অভিযুক্ত আগে থেকেই হত্যার পরিকল্পনা করেছিলেন। তিনি একটি ছুরি সঙ্গে নিয়ে কর্মস্থলের একটি নির্দিষ্ট এলাকার বাইরে অপেক্ষা করছিলেন। তার বন্ধু ভেতরে অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়ার পর তিনি সেখানে অপেক্ষা করেন।

ইউক্রেনের ওলেশকিতে যুদ্ধবিরতির শেষ দিনে কিছুটা স্বস্তি
অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় ওলেশকিতে আনুমানিক দুই হাজার বেসামরিক নাগরিক ছিলেন। তাদের ইউক্রেন অথবা রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডে চলে যাওয়ার কিংবা খাদ্য ও চিকিৎসাসামগ্রীর নতুন সরবরাহ নিয়ে শহরেই থেকে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে চ্যালেঞ্জের মুখে প্রচলিত সাংবাদিকতা
এখন অধিকাংশ আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত সংবাদ জানতে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বাধীন সংবাদ নির্মাতাদের ওপর নির্ভর করছেন। এমনকি রাজনৈতিক ও নির্বাচনী সংবাদ পাওয়ার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যম প্রচলিত টেলিভিশন সাংবাদিকতাকে পেছনে ফেলেছে।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।

ভোটের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে, অনিয়মের অভিযোগ পায়নি ইসি
অনিয়মের অভিযোগ পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এখন পর্যন্ত কমিশনের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি।

ব্রাজিলের নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা ও মার্কিন প্রভাব
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার ভূমিকা দেশটির রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) ও সরকারের ভেতরেও অসন্তোষ তৈরি হয়।

অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার
ঘটনার পর ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সিডনির সারি হিলস পুলিশ স্টেশনে নেওয়া হয়। পরে তার বিরুদ্ধে জনসমক্ষে আপত্তিকর আচরণের অভিযোগ আনা হয়।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯
শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

কুয়েতে মৃত প্রবাসীদের মরদেহ পাঠাতে চাঁদা তোলা নিয়ে বাংলাদেশ দূতাবাসের সতর্কতা
বিজ্ঞপ্তিতে কোনো আকামাবিহীন প্রবাসী কুয়েতে মারা গেলে পরিবার, স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের চাঁদা না তুলে সরাসরি বাংলাদেশ দূতাবাসে লিখিত আবেদন করার অনুরোধ করা হয়েছে।

কানাডায় অভিবাসন: সঠিক তথ্যের গুরুত্ব
এখন কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট ছাড়াও আরও অনেক উৎস থেকে আপনি তথ্য নিতে এবং যাচাই করতে পারেন।

ট্রাম্প শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনৈতিক সমাধানে অনড় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার যেকোনো পদক্ষেপ এই শর্তগুলো পূরণের ওপর নির্ভরশীল। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান।”

রাজনীতিবিদদের ভাষণ লিখছে এআই, হুমকি কতটা
ব্রিটিশ এমপি ও লেবার পার্টির নেতা স্টিভ ইয়েম চলতি বছরের জুনে তার সহকর্মী এমপিদের সামনে ‘একটি মৌলিক প্রশ্ন’ তুলেছিলেন। ইয়েম বলেছিলেন, “কে আসলে কাকে প্রভাবিত করছে? প্রযুক্তি কি সমাজের সেবা করছে, নাকি প্রযুক্তি কোম্পানিগুলোর স্বার্থে সমাজকেই নতুন করে গড়ে তোলা হচ্ছে?”

জেলা পর্যায়ের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত বিউটি রানী পাল
ফেসবুকে গান পরিবেশন করে দেশজুড়ে আলোচনা ও সংহতি পাওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। তার পাশাপাশি জেলার আরও তিন জন শিক্ষক এই সম্মাননা পেয়েছেন।

একেকটি ঘটনা একেকটি বেদনার গল্প
অপ্রতীমের মৃত্যুতে সমস্ত দেশ শোকে স্তব্ধ হলেও আমাদের রাজনীতিকদের চৈতন্ন্যোদয় হয়েছে বলে মনে হয় না। ক্ষমতাসীনেরা সবকিছু ঠিক আছে বলে জনগণকে সান্ত্বনা দেবে। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ধরার বাহবাও নিতে চাইবে।

‘আমাদের প্রজন্মের ছেলে-মেয়েরা দেশীয় বাদ্যযন্ত্র থেকে বিমুখ’
কুষ্টিয়ার মাটি আর লালন সাঁইজির গানের আবহে বেড়ে ওঠা অর্পিতা খন্দকারের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দোতারা হাতে লালনগীতি ও লোকগান গেয়ে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। বাউল গানে বুঁদ হয়ে থাকা অর্পিতা নিজের গানের জার্নি ও দোতারা শেখার গল্প তুলে ধরেছেন চরচার গ

তিব্বতের বন্যা নিয়ে যেভাবে বয়ান নিয়ন্ত্রণ করছে চীন
নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যার পর সীমান্তের দুই পাশেই উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই দুর্যোগটি কীভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা হচ্ছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?
সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া চ্যাটজিপিটি ট্রেন্ডে ব্যবহারকারীরা নিজেদের সেলফি আপলোড করে ছবিকে অতীতের বিভিন্ন সময়ের ফ্যাশনের আদলে রেট্রো ফটোগ্রাফে রূপ দিচ্ছেন। বাংলাদেশে যেমন গত শতকের আশির দশকের সময়ের ছবি তৈরির ট্রেন্ডটি ভাইরাল হয়েছে। তবে এসব বানানো ছবি দেখতে মজার ও নস্টালজিক হলেও, ব্যক্তিগত ছব




