
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুয়া ফেসবুক পেইজ থেকে গ্রামীণ ব্যাংকের নামে ঋণ বিজ্ঞপ্তি প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।
গ্রামীণ ব্যাংকের নামে পরিচালিত একটি ফেসবুক পেইজ থেকে গ্যাসের সিলিন্ডার ও মাটির চুলা কেনা বা বানানোর জন্য সহজ কিস্তিতে ঋণ দেওয়ার বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। যাচাইয়ে দেখা যায়, যেই ফেসবুক পেইজ থেকে পোস্টটি দেওয়া হয়েছে, সেটি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল পেইজ নয়। পেইজটি ২০১৩ সালে খোলা হলেও ২০২৫ সালের নভেম্বরে এর নাম পরিবর্তন করে ‘গ্রামীণ ব্যাংক’ রাখা হয়। এর আগে পেইজটির নাম ছিল ‘নিউ সানরাইজ’।
গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজগুলো পর্যালোচনা করেও এ ধরনের কোনো ঋণ কর্মসূচি বা বিজ্ঞপ্তির তথ্য পাওয়া যায়নি বলে জানায় বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম।
বাংলাফ্যাক্ট জানায়, যেই ফেসবুক পেইজ থেকে পোস্টটি দেওয়া হয়েছে, সেটি গ্রামীণ ব্যাংকের অফিসিয়াল পেইজ নয়। গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেইজগুলো পর্যালোচনা করেও এ ধরনের কোনো ঋণ কর্মসূচি বা বিজ্ঞপ্তির তথ্য পাওয়া যায়নি।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলল দূতাবাস
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসল লিটনের ব্যাট, শেষ হাসিটাও বাংলাদেশের?
অস্ট্রেলিয়া সফরে টানা তিনটি ডাকের পর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টেও সময়টাও ভালো যায়নি লিটন দাসের। তাই কিছুটা চাপ নিয়েই, নেমেছিলেন আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি আর এনে দিলেন বড় লিড। আফগানিস্তান কিছুটা লড়াইয়ের আভাস দিলেও শেষ দিনে জয়ে

তিন মাসে সাংবাদিক নিপীড়নের ৩৯ ঘটনা, কিউআরএসের উদ্বেগ
বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কুইক রেসপন্স সাপোর্ট টিম (কিউআরএস)। এডভোকেসি সংস্থা ‘ভয়েস’ ও ‘ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস)’-এর তথ্যানুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে দেশে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতার ১৩৩টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে; যা

এনসিটির ইজারা চুক্তি বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভরেন্টির বিক্ষোভ
সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) চুক্তি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।