রাজধানীর চকবাজারে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে।
আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শামসুল হক টাওয়ারের বিপরীতে ছোট কাটরায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্টোল রুমের কর্মকর্তা শাহজাহান সিরাজ বলেন, “সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।”