আইএফআইসি ব্যাংক পিএলসি ও ড্রিম স্কয়ার রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গতকাল বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএফআইসি ব্যাংক জানিয়েছে, এই সমঝোতা স্মারকের আওতায় আইএফআইসি ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা ড্রিম স্কয়ার রিসোর্টের রুম ভাড়ায় ৩০ শতাংশ (কর্মদিবসে), ২০ শতাংশ (সাপ্তাহিক ছুটির দিনে); আ-লা কার্ট মেনুতে ১০ শতাংশ; স্পা সার্ভিসে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
আইএফআইসি ব্যাংকের এএমডি ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস ইমরান আহমেদ এবং ড্রিম স্কয়ার রিসোর্টের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এসিস্ট্যান্ট ডিরেক্টর, সেলস এন্ড মার্কেটিং মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।