Advertisement

বিটিআইর কর্পোরেট সামিট অনুষ্ঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বিটিআইর কর্পোরেট সামিট অনুষ্ঠিত
কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে আয়োজিত সামিটে বিটিআইর শীর্ষ ব্যবস্থাপনা ও বিভিন্ন পর্যায়ের টিম সদস্যরা অংশ নেন। ছবি: বিটিআই

বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াজ লিমিটেডের বার্ষিক করপোরেট সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআই জানিয়েছে, সম্প্রতি কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মুভিং ফরোয়ার্ড টুগেদার’।

Advertisement

সামিটে বিটিআইর দীর্ঘ পথচলার বিভিন্ন অর্জন পর্যালোচনার পাশাপাশি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ লক্ষ্য, ব্যবসায়ীক সম্ভাবনা ও পরিবর্তনশীল বাস্তবতায় এগিয়ে যাওয়ার কৌশল নিয়ে আলোচনা হয়।

চার দশকেরও বেশি সময় ধরে বিটিআইর উদ্ভাবন, গুণগত মান ও গ্রাহককেন্দ্রিকতার প্রতি অঙ্গীকার নিয়ে কাজ করে আসছে। আয়োজনের শেষ পর্বে বিটিআইর পথচলায় অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Advertisement