ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘এক্সপেরিয়েন্স জোন’ চালু করেছে মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, সম্প্রতি রাজধানীর বাড্ডায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার ও বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর ফলে ক্যাম্পাসেই প্রয়োজনীয় সকল বিকাশ সেবা নিতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে সেমিস্টার ফি থেকে শুরু করে ক্যান্টিনের কেনাকাটার পেমেন্টসহ সব লেনদেন বিকাশ দিয়ে করার সুবিধা দিতে উভয়প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়।
বিশ্ববিদ্যালয়ের ২০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাশ-ইন, ক্যাশ-আউট, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, সেভিংস, অ্যাসিস্টেড মাইক্রোফাইন্যান্স ও রেমিট্যান্স সেবা, পিন রিসেট-আনব্লক, কাস্টমার তথ্য হালনাগাদ, অ্যাকাউন্ট অ্যাকটিভেশন, স্টেটমেন্টসহ বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কিত সব ধরনের সেবা নিতে পারবেন খুব সহজেই।
ক্যাম্পাসে সকল লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের আওতায় সেমিস্টার ফি, লাইব্রেরি ফি, ল্যাব ফি, অ্যাকটিভিটি ফি, যাতায়াত ফি, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, স্টেশনারি দোকানের ফিসহ সবধরনের আর্থিক লেনদেন বিকাশ দিয়েই করতে পারবেন শিক্ষার্থীরা।