Advertisement

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুক্তরাজ্য-বাংলাদেশ ডিজিটাল বাণিজ্যে নিয়মিত লেনদেনের পর্যায়ে প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংকের লোগো

প্রাইম ব্যাংক পিএলসি, Lloyds এবং Enigio বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে একাধিক আন্তঃসীমান্ত ডকুমেন্টারি কালেকশন সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করেছে। সবকটি কালেকশনের কাগজপত্র প্রস্তুত করে Lloyds-এর কাছে ডিজিটালভাবে পাঠাতে প্রাইম ব্যাংকের সময় লেগেছে এক ঘণ্টারও কম। এতে প্রমাণিত হয়েছে ডিজিটাল বাণিজ্য এখন দৈনন্দিন কার্যক্রমের জন্য প্রস্তুত।

Advertisement

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্যের একটি পোশাক পাইকারি প্রতিষ্ঠানের কাছে চালানগুলো রপ্তানি করেছে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান Viyellatex Limited. ঢাকায় প্রাইম ব্যাংক রেমিটিং ব্যাংক এবং যুক্তরাজ্যে Lloyds কালেক্টিং ব্যাংক হিসেবে কাজ করেছে। প্রতিটি চালানের কাগজপত্র trace:original-এ ইস্যু ও হস্তান্তর করা হয়েছে, এবং ক্রেতা ডিজিটাল প্রমিসরি নোটে স্বাক্ষর করে কালেকশনগুলো গ্রহণ করেছেন। প্রমিসরি নোটগুলোও Enigio-র trace:original পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে।

Lloyds একই trace:original সমাধান ব্যবহার করে এয়ার ওয়েবিলের বিপরীতে রিলিজ নোট ডিজিটালি ইস্যু করে মূল কালেকশন ডকুমেন্টের সাথে আমদানিকারকের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশে ডিজিটাল ডকুমেন্ট তৈরি থেকে শুরু করে ক্রেতার কাছে ডকুমেন্ট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে ৪৮ ঘণ্টা। কোনো পর্যায়েই কাগজের মূল কপি বা কুরিয়ারের প্রয়োজন হয়নি।

Advertisement

এতদিন এই বাণিজ্য রুটে আন্তঃসীমান্ত ডিজিটাল বাণিজ্য একটি একটি করে লেনদেনের মধ্যে সীমাবদ্ধ ছিল।