Advertisement

জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ আখ্যা বিক্ষুব্ধ ছাত্র-জনতার

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ আখ্যা বিক্ষুব্ধ ছাত্র-জনতার
সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। ছবি: চরচা

বরিশালে মানবতাবিরোধী অপরাধে কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা (অব.) মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িকে ‘খুনির বাড়ি’ হিসেবে আখ্যায়িত করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Advertisement

‎

‎আজ বৃহস্পতিবার বরিশাল নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে ‘খুনির বাড়ি’ লেখা ব্যানার ও পোস্টার টাঙানো হয়। এ সময় বাড়ির সামনে আহাজারি করেন গুমের শিকার ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম। সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

‎

Advertisement

‎ফিরোজা বেগম জানান, তার দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল, কেন তাদের এভাবে নিখোঁজ করা হলো- এ প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের সন্ধান ও ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা।

‎‎বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, “জিয়াউল আহসান মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। আমরা এসব অপরাধের সুষ্ঠু বিচার চাই। বরিশালের ছাত্র-জনতার দাবি, এই সিরিয়াল কিলারের জনসম্মুখে ফাঁসি কার্যকর করতে হবে।”

আজ বৃহস্পতিবার ‎প্রসিকিউশনের যুক্তিতর্কে উঠে এসেছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ জন পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে রাষ্ট্রপক্ষ জানিয়েছে।