
পায়রা ও রামপাল থেকে বিদ্যুৎ কেনার ক্রয়মূল্য অনুমোদন মন্ত্রিসভা কমিটির
বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
চরচা প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে ২৯টি শাখার কার্যক্রম। এতে ব্যাংকটির গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রামীণ এলাকায় কৃষি ও পশুপালন খাতে ঋণ বিতরণেও সমস্যা তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সর্বশেষ ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্রসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা রয়েছে। এ ছাড়া ২৬১টি এরিয়া অফিস ও ৪০টি করে জোনাল অফিস এবং জোনাল অডিট অফিস রয়েছে।
ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত ব্যাংকটির ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও বলছে, শাখা বন্ধ থাকায় বোরো মৌসুমের ঋণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নিতে চাওয়া গ্রাহকেরাও সমস্যায় পড়ছেন। এতে সংশ্লিষ্ট এলাকার কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতির কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজ্ঞপ্তিতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং সেবা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন ও প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পায়রা ও রামপাল থেকে বিদ্যুৎ কেনার ক্রয়মূল্য অনুমোদন মন্ত্রিসভা কমিটির
বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দুই কর্মকর্তাকে আটক
পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা ও পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আরেক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আটক দুজন হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত আবুল কালাম আজাদ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত রাকিবুল হাসান।

ঢাকাসহ সাত জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় ১০৫ প্লাটুন বিজিবি মোতায়েন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মোতায়েন করা বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে।

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক আইনজীবী আহত হয়েছেন।