বাংলাদেশ ব্যাংক

পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধ বা অবসায়নের বিষয়ে সম্প্রতি কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও সেখান থেকে পদ্মা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, এমন তথ্য প্রকাশ পুরোপুরি ভুল বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

টাকা রাখবেন কোন ব্যাংকে? বেশি মুনাফা দিলেই কি ভালো ব্যাংক?
বাংলাদেশের ব্যাংকিং খাতে ২০২৬-২৭ সালের আপডেট রেটিংয়ে কোন ব্যাংকগুলো ট্রিপল এ রেটিং পেয়েছে? আর এই ছয়টি ব্যাংকের মধ্যে মুনাফা, প্রবৃদ্ধি ও খেলাপি ঋণের হার বিবেচনায় কোন ব্যাংকগুলো এগিয়ে? এই ভিডিওতে ২০২৫ সালের আর্থিক ফলাফল এবং ২০২৬-২৭ সালের রেটিংয়ের তথ্য ধরে ছয়টি ব্যাংকের তুলনা করা হয়েছে।

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ
আর্থিক বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারভিত্তিক বিনিময় হার সমন্বয়, বৈধ পথে অর্থ পাঠাতে নীতিগত প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের কার্যকারিতা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে।

মূল্যস্ফীতি ও ধীর অর্থনীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতির চাপ এবং অর্থনীতির ধীরগতি সামলাতে নীতি সুদহার বা পলিসি রেট ৯ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার হার বা এসএলএফ ১১ শতাংশ এবং টাকা জমা রাখার হার বা এসডিএফ ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৫ গুণ
দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। মাত্র ৯০ দিনের ব্যবধানে এই ব্যবস্থায় দৈনিক লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণের বেশি বেড়েছে। একই সময়ে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য

বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার
এখন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্পন্ন হলে ব্যাংক ও আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে নগদ প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নতুন সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

৫ ডিজিটাল ব্যাংক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ শুরু হয় ২০২৩ সালে। ওই বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গাইডলাইন প্রকাশ করে এবং আবেদন আহ্বান করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী খাতে ভারতীয়দের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

খেলাপি ঋণে জর্জরিত ৬ ব্যাংক: কাকে ডোবাচ্ছে কে?
গত অর্থ বছরের শেষ মাস অর্থাৎ জুনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। আর এই খেলাপি ঋণের প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, অর্থাৎ প্রায় অর্ধেকটাই রয়েছে মাত্র ছয়টি

বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ বা নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।

প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্লায়েন্টদের নিয়ে প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করেছে। আয়োজিত এ ফোরামে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি অংশ নেন।

সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি
সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংক পিএলসির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা
সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে

পোশাক শিল্প: রপ্তানি ২৫ টাকা বাড়লে আমদানির খরচ বাড়ে ২৮ টাকা
দেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতের কাঁচামাল আমদানির ওপরও চাপ বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়ে প্রায় ৩৯৩৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে এই সময়ে পোশাকশিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।

হিমাগার, ডেইরি-পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকার ঋণ লক্ষ্যমাত্রা: অর্থমন্ত্রী
সরকারের প্রত্যাশা, এসব তহবিলের সঠিক ব্যবহার হলে গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা সুসংহত করতেও তা কার্যকর ভূমিকা রাখবে।

জরুরি কেনাকাটা ও বিল পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এই ঋণ সুবিধাটি মোট ৯টি সুনির্দিষ্ট পরিষেবার খরচে ব্যবহার করা যাবে।

বিদেশ ভ্রমণে খরচের সীমা বাড়িয়ে ১৮ হাজার ডলার করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, চিকিৎসা, শিক্ষা বা অন্যান্য প্রয়োজনে বিদেশ ভ্রমণকারীরা আগের তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা ফেরত পাবে তো–সংশয়ে গ্রাহকরা
সংকটে পড়া পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত তুলে নিতে হিড়িক পড়েছে গ্রাহকদের মধ্যে। টাকা ফেরতের আবেদন নেওয়া শুরুর মাত্র তিন দিনেই প্রায় ৩৭ হাজার গ্রাহক আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন আমানতকারীরা।

শাহজালাল বিমানবন্দরে বিমানের কর্মীর বেল্টে লুকানো প্রায় ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকার কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ দল। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।


