
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দিতে ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ঋণ বিতরণে প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবে ব্যাংকগুলো।
গত ৯ নভেম্বর এফআইডি সার্কুলার নং-০২-এর মাধ্যমে স্কিমটির নীতিমালা হালনাগাদ করে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত এ স্কিমের আওতায় ঋণ বিতরণ করা যাবে। দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে এই ঋণ কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন। ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক।
এর মানে, বাংলাদেশ ব্যাংক সরাসরি গ্রাহককে এই ঋণ দেবে না। বরং যেসব বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের এই ঋণ বিতরণ করবে, বাংলাদেশ ব্যাংক তাদের ঋণের অর্থ জোগান দেবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ১ শতাংশ সুদে টাকা দেবে। ব্যাংকগুলো সেই টাকা গ্রাহকদের মধ্যে বিতরণ করবে এবং গ্রাহকদের কাছ থেকে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নেবে।
এ ঋণ বিতরণে বিশেষ অগ্রাধিকার পাবেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষ। পাশাপাশি প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য অর্থনৈতিক বৈষম্য কমানো এবং আর্থিক সেবার আওতার বাইরে থাকা জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ঋণ বিতরণের ফলে গ্রাহকদের ব্যাংকে গিয়ে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণের প্রয়োজন কমবে। একই সঙ্গে স্বল্প অঙ্কের ঋণ সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।