
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
চরচা প্রতিবেদক

আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারদর সহনীয় রাখতে ১০টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদে বাকিতে ঋণপত্র (এলসি) খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ সুবিধার আওতায় সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নির্দেশনা এখনই কার্যকর হবে এবং আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ সুবিধার আওতায় চাল, গম বা আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। এসব পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন মেয়াদে ডেফার্ড পেমেন্ট বা বিলম্বিত পরিশোধের সুবিধা পাবেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ১৩ আগস্ট জারি করা এফইপিডি সার্কুলার নম্বর ৩০-এর মাধ্যমে নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে ডেফার্ড পেমেন্টের (বাকিতে দাম পরিশোধের ব্যবস্থা) সুযোগ দেওয়া হয়েছিল। তবে রমজান মাসে এসব পণ্যের বাড়তি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আমদানি প্রক্রিয়া সহজ করতে এ সুবিধা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের এ নির্দেশনার বিষয়টি অবহিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন